জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে জামায়াত,জাতীয় পার্টি ও হিন্দু ধর্মাবলম্বীদের বিএনপিতে যোগদান

মোরসালিন ইসলাম
নীলফামারীর কিশোরগঞ্জে দেড় শতাধিক হিন্দু , জাতীয় পার্টি ও জামায়াতের আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান।

 মঙ্গলবার(১১ নভেম্বর) সন্ধ্যায় রনচন্ডী ইউনিয়নের বাফলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে নির্বাচনী সভা ও বিএনপিতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাফলা গ্রামের চান কিশোর,ছত্রিশ চন্দ্র, তপন চন্দ্র রায়,কনক চন্দ্র সরকার, দয়াল চন্দ্র রায়সহ ১৮ জন হিন্দু ধর্মাবলম্বী নেতার নেতৃত্বে নির্বাচনী সভা ও বিএনপিতে যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী-৪ আসনের ধানের শীষের প্রার্থী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের হাতে হাত মিলিয়ে বিএনপিতে যোগদান করেন। পরে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

নির্বাচনী সভা ও বিএনপিতে যোগদান অনুষ্ঠানে রণচন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলু, রনচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন খান (বাদশা), সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান জুয়েলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নব্য যোগদান কারীরা জানান, আমরা বাফলার বিল এলাকায় বসবাসরত দেড় শতাধিক হিন্দু ধর্মাবলম্বী, জামায়তের ৩ জন ও জাতীয় পার্টির ৭জন শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে আমরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করলাম এবং ত্রয়োদশ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে আমরা স্বতঃস্ফূর্তভাবে মাঠে কাজ করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঠবাড়িয়ায় অনিয়মের অভিযোগে ‘সৌদি প্রবাসী হাসপাতাল’ বন্ধের নির

1

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি কর্ম

2

ভোলায় শীতার্ত মানুষের পাশে করিম–বানু ফাউন্ডেশন, কম্বল ও খাবা

3

রাজশাহী গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ এর দরপত্র প্রক্রিয়ায়

4

কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে র‍্যালী ও আ

5

দিনাজপুরে বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে অ

6

বিএনপিতে যোগ দিলেন এলডিপির সাবেক মহাসচিব ডঃ রেদোয়ান আহমদ

7

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) দিন

8

নাগরপুরে ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ২ ডাকাত

9

তাড়াশ পৌর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসি হাবিবুর রহমানকে শ

10

টাঙ্গাইলে একসঙ্গে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন সহোদর দুই ভ

11

বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈকত ভোটের মাঠে থাকায় ধানের শীষের

12

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

13

ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি ব

14

নওগাঁয় ডিবির অভিযানে আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোরচক্রের ৭ স

15

শীতে জবুথবু কালিগঞ্জ, দুই দিন ধরে সূর্যের দেখা নেই

16

সেনবাগে ছাত্রদলের উদ্যোগে পরীক্ষায় কৃ়্র্তি শিক্ষার্থী সংবর্

17

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

18

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

19

খেলাফত শুধু ইসলামের জন্য নয়, প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্ত

20