আলহামদুলিল্লাহ, আবারও যাত্রীদের জন্য সুখবর দিলো জনপ্রিয় পরিবহন প্রতিষ্ঠান আইদি এন্টারপ্রাইজ। যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা নতুনভাবে ভাড়া কমানোর ঘোষণা দিয়েছে।
প্রতিষ্ঠানটির প্রকাশিত নতুন তালিকায় দেখা যায়, চাঁদপুর-কুমিল্লা রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ১৫০ টাকা। এছাড়া কুমিল্লা থেকে মুদাফফরগঞ্জ ৬০ টাকা, কুমিল্লা থেকে জগন্নাথপুর ৭০ টাকা, কুমিল্লা থেকে দৌলতপুর ৮০ টাকা, কুমিল্লা থেকে উজিরপুর ৮০ টাকা, কুমিল্লা থেকে হাজিগঞ্জ ১০০ টাকা এবং কুমিল্লা থেকে বালিকা/মহামায়া পর্যন্ত ভাড়া মাত্র ১২০ টাকা ধার্য করা হয়েছে।
একইভাবে চাঁদপুর থেকে মহামায়া/বালিকা ৮০ টাকা, চাঁদপুর থেকে হাজিগঞ্জ ৮০ টাকা, চাঁদপুর থেকে উজিরপুর ৬০ টাকা, চাঁদপুর থেকে দৌলতপুর ৭০ টাকা এবং চাঁদপুর থেকে মুদাফফরগঞ্জ পর্যন্ত ভাড়া মাত্র ৮০ টাকা রাখা হয়েছে।
আইদি এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সবসময় যাত্রীদের সুবিধা ও আরামের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়ে থাকে। যাত্রীসেবাই তাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
ভাড়া কমানোর এ সিদ্ধান্তে সাধারণ যাত্রীরা আনন্দ প্রকাশ করেছেন। তাদের মতে, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে আইদি এন্টারপ্রাইজের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।