জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় মুক্ত দিবস পালিত

 মো. শাহজাহান ফকির 

ময়মনসিংহের নান্দাইলে ১১ ডিসেম্বর ‘নান্দাইল মুক্ত দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ পুষ্পস্তবক অর্পণ করা হয়। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নান্দাইল উপজেলা সদর কেন্দ্রীয় স্মৃতিসৌধে 

গিয়ে শেষ হয়। পরবর্তীতে বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভুইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন নেছা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মিজানুল ইসলাম আকন্দ। এছাড়াও কর্মসূচিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা তনিমা বণিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা জন কেনেথ রিছিলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়েক দিনের ব্যবধানে শার্শায় আবারও ভ্যান ছিনতাই

1

ধামরাইয়ে ৭ টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

2

বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তিন সন্তানের সংবাদ সম্মেলন

3

বিএনপি নেতা নূর মোজাহিদ স্বপন ভাইরাল বক্তব্য নিয়ে যা জানা গে

4

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

5

সন্ত্রাসী মোজাম্মেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী (১ম পর্ব)

6

হাদীর অকাল শহীদি মৃত্যুতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দা

7

বাঁধ নির্মাণে অনিয়ম মনপুরায় মানববন্ধন

8

এএফএডি কর্তৃক চিলমারীতে মাল্টিপারপাস ক্যাশ বিতরণ

9

মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

10

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানবব

11

কোম্পানীগঞ্জের নভাগী অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব

12

বগুড়ায় অশ্লীল নৃত্য ও কনটেন্ট ছড়িয়ে পড়ায় উদ্বেগ, যুব সমাজ নৈ

13

সরাইল প্রেসক্লাবের সাথে ইউএনও

14

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

15

বগুড়া শেরপুরে দুধের বাজারে সিন্ডিকেট

16

তারেক রহমানের সিলেট আগমন ঘিরে কোম্পানীগঞ্জ শ্রমিক দলের আনন্দ

17

চাঁদাবাজিসহ ৬ মামলার আসামী আওয়ামী লীগ নেতা গ্রেফতার

18

নান্দাইলে গৃহবধূকে ধর্ষণচেষ্টার ঘটনার অভিযোগ তুলে নিতে বাদীক

19

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাপাহার উপজেলা বিএনপির

20