জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-৮ আসনে দাড়িপাল্লার জোয়ারে জনতার ঢল: ডা. নাসের

চট্টগ্রাম-৮ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আবু নাসের বলেছেন, রাজনীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত মানবসেবা। তিনি বলেন, “আমরা নেতৃত্বের জন্য প্রতিযোগিতা করি না। মানুষের পাশে থাকলেই প্রকৃত নেতৃত্ব গড়ে ওঠে। আমি সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে আছি। বর্তমানে চট্টগ্রাম-৮ আসনের প্রতিটি গলিতে দাড়িপাল্লার জোয়ার বইছে।”
১৫ জুন রাতে নগরীর ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি। ডা. নাসের আরও বলেন, “এই এলাকার প্রতিটি মহল্লায় সাধারণ মানুষ এখন আগ্রহী ও উদ্দীপ্ত। তারা আমাদের প্রতি আস্থা রাখছে এবং আশাবাদী হয়ে উঠেছে। কারণ তারা জানে, জামায়াতই তাদের প্রকৃত বন্ধু।”
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোর্শেদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, “ডা. নাসের একজন স্বীকৃত সমাজকর্মী। তাঁর সমাজসেবামূলক কর্মকাণ্ড ব্যাপক এবং সুপ্রতিষ্ঠিত।”
সভায় সভাপতিত্ব করেন ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড জামায়াতের আমির কাজী আব্বাস আলী।
বিশেষ অতিথি ছিলেন নগরীর পাঁচলাইশ থানা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী।
সভাটি পরিচালনা করেন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমান চৌধুরী।
সভায় আরও বক্তব্য রাখেন মো: আজীজুল হক, ইঞ্জিনিয়ার নুরুল আবসার, জাফর সাদেক, হাফেজ শরিফ ও শাখাওয়াত হোসাইন রাহুল প্রমুখ।
নির্বাচনী এই আয়োজন ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে। সাধারণ মানুষ সরাসরি অংশগ্রহণ করে তাদের মতামত প্রকাশ করেন।
সভায় স্থানীয় বাসিন্দা, মহল্লার নেতৃবৃন্দ এবং দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

1

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় নিষিদ্ধ

2

জয়পুরহাটে ডিবির জালে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

3

কালাইয়ে আলু চাষি ও ব্যবসায়ীদের লোকসান ১৭৭ কোটি টাকা

4

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৩তম মৃত্যু

5

সুন্দরবনের কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ আটক দুই

6

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান

7

বান্দরবানের লামা থানার জনপ্রিয় ওসি মোঃ তোফাজ্জল হোসেন বদলি

8

শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

9

আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে: লাঙ

10

বগুড়ায় ১৪ কেজি গাঁজা ৮৮.৫ লিটার মদ ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়

11

৭ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৬-এর উদ্বোধন করলেন পুলিশ সুপার

12

ঝিনাইদহে কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

13

বক্তাবলীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে

14

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি

15

দিনাজপুর পার্বতীপুর মডেল থানার বিশেষ অভিযানে মাদকসহ একজন গ্র

16

মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ক

17

মানিকগঞ্জে দাম্পত্য কলহ: পরকীয়ার অভিযোগে স্বামীর অভিযোগ

18

রাজিবপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে নারীসহ ৪ জন আহত

19

সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার

20