জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ব্যাটারি রিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

এমদাদুল হক মুনতাসির।।

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের মাত্র ২৮ দিনের মাথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো.আলমগীর প্রকাশ আলাউদ্দিন।

বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার মো. জয়নালের অটোরিকশার গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর একই এলাকার আবুল কাশের বাড়ির আব্দুল খালেকের ছেলে। পারিবারিক সূত্র জানায়, সদ্য বিবাহিত আলমগীর নগরীর আন্দরকিল্লায় একটি ছাপাখানায় কাজ করার পাশাপাশি তার বন্ধু জয়নালের অটোরিকশার গ্যারেজে পার্টটাইম কাজ করতেন।পরিবার ও স্থানীয়রা জানান, গত ২৮ আগস্ট ধুমধাম করে আলমগীরের বিয়ে হয়। জীবনের নতুন অধ্যায়ে পদার্পণের আনন্দে কাটছিল তাদের দিন।

তবে বুধবার আন্দরকিল্লার ছাপাখানা থেকে এসে প্রতিদিনের মতো তিনি অটোরিকশার গ্যারেজে যান। সেখানে রাত ১২টার দিকে একটি অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শিকলবাহা সাউথ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর পুলিশ সুপারের নামে প্রতারণা ডিবির অভিযানে প্রতারক চ

1

ঘুষ নেওয়ার প্রমাণ মিললে চাকরি ছাড়ব: ডিসি মো. সারওয়ার

2

কিশোরগঞ্জের ছয়টি আসনে প্রতীক বরাদ্দ:কে কোন প্রতীক পেলেন

3

পাঁচবিবিতে ৫ শতাধিক দু:স্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

4

ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

5

সিলেট নগরে কলেজপড়ুয়া মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

6

এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, মুলতানের সঙ্গে পারল না লাহোর

7

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার স্মরণে কুলিয়া ইউনিয়নে দোয়াদোয়া

8

হারাগাছ থানার অভিযানে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ

9

আটঘরিয়ায় মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপির হাবিবুর রহমান হাবিব

10

পাঁচবিবিতে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে মেয়েরা এগিয়ে

11

বামনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

12

মাগুরায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষন কর্মসূচি

13

গজারিয়ায় লঞ্চ থেকে এক হাজার কেজি জাটকা জব্দ

14

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

15

মুরাদনগর মরিচা নদীর সেচ প্রকল্পে জালিয়াতির প্রতিবাদে গ্রামবা

16

ব্যবসার গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টান্ত: ইনসাফ রেস্তোরাঁর ব্যত

17

বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও

18

যশোর-৬ (কেশবপুর) আসনে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের

19

বিএনপির প্রচারণায় নতুন গতি: যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বাছি

20