চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানা এলাকায় একটি গুদাম থেকে প্রায় ১৩ হাজার সামরিকধাঁচের ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) রাতে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে এসব ইউনিফর্ম উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, পোশাকগুলো পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর জন্য প্রস্তুত করা হচ্ছিল।
এ নিয়ে চলতি মে মাসে চট্টগ্রামে তিন দফায় ইউনিফর্ম জব্দ করা হলো। এর আগে ১৭ ও ২৬ মে আরও দুটি অভিযানে প্রায় ৩২ হাজার ইউনিফর্ম উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, পোশাকগুলো একটি বেসরকারি পোশাক কারখানায় তৈরি করা হয় এবং কাপ্তাই এলাকার একজন ব্যক্তির কাছ থেকে প্রায় দুই কোটি টাকার অর্ডার নেওয়া হয়েছিল।
মন্তব্য করুন