জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে এবার জশনে জুলুছ হবে আলমগীর খানকা শরীফ থেকে জিইসি পর্যন্ত

এমদাদুল হক মুনতাসির।।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) চট্টগ্রাম নগরে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী জশনে জুলুছ। ষোলশহরের আলমগীর খানকা শরীফ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক ঘুরে জিইসি মোড় পর্যন্ত যাবে। আয়োজক আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট জানিয়েছে, সকাল আটটার দিকে খানকা শরীফ থেকে জশনে জুলুছের যাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি বিবিরহাট, মুরাদপুর, দুই নম্বর গেট হয়ে জিইসি মোড়ে পৌঁছাবে। পরে মাদরাসা মাঠে মিলাদ, দোয়া ও মাহফিলের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে। নগরজুড়ে লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষের সমাগম হবে বলে আয়োজকেরা আশা করছেন। প্রতি বছরই এই শোভাযাত্রাকে ঘিরে চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন মিছিল ও দল শহরের বিভিন্ন স্থান থেকে এতে যোগ দেয়। শোভাযাত্রা চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনজুমানের নিজস্ব নিরাপত্তা বাহিনী এবং হাজারো স্বেচ্ছাসেবক কাজ করবে। যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে ট্রাফিক বিভাগ বিশেষ ডাইভারশনের ব্যবস্থা করবে। ১৯৭৪ সালে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহর নির্দেশে এই জশনে জুলুছের সূচনা হয়। এরপর থেকে প্রতিবছরই এটি চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে। আয়োজকেরা বলছেন, দক্ষিণ এশিয়ার মধ্যে এটি এখন সবচেয়ে বড় ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে ৮ বোতল ESkufসহ এক মাদক ব্যবসায়ী

1

কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিক

2

অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ, শেখ হাসিনাকে ফিরিয়ে দে

3

ইসরায়েলি হামলায় হুইল চেয়ারে বসা অবস্থায় অঙ্গার হলো শিশু আহমে

4

নাসিরনগর কচুয়ায় শায়িত আছেন ৩৬০ জনের অন্যতম সৈয়দ মিরাণ শাহ তা

5

কালিগঞ্জে গরু পেটানোকে কেন্দ্র করে রক্তাক্ত তাণ্ডব

6

বরগুনায় দুই বছর আগে বঙ্গোপসাগরে নিখোঁজ ১৭ জেলেদের সন্ধান ম

7

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাবতলীতে বিশাল দোয়া ম

8

২০২৬ সালে গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর সম্ভাবনা

9

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক

10

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাবে

11

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার নতুন অফিস উদ্বোধন

12

চন্দ্রপাড়া দরবারে জাকেরদের মাঝে আর্থিক সহায়তা ও বার্ষিক ওরছ

13

র‍্যাবের যৌথ অভিযানে কুমিল্লা থেকে গাইবান্ধার দাস্যুতা মামলা

14

তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে রামপুরায় বিএনপির কর্মী সভা

15

শিবগঞ্জে রাস্তা নির্মাণে নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ

16

কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামন

17

ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদার শতাধি

18

হোমনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফি

19

বাঘাইছড়িতে মাছের ট্রাকে পাঁচারকালে বস্তাভর্তি ভারতীয় সিগারে

20