জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দশম শ্রেণির স্কুল ছাত্রের গলাকাটা উদ্ধার

সোহেল আরমান 
দৈনিক জনতার খবর চট্টগ্রাম 


আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড হাজারীহাটের পূর্ব পাশে হাজারী বিলের বাঙ্গি ক্ষেত থেকে গলাকাটা নিথর দেহটি উদ্ধার করে পুলিশ।

মর্মান্তিক হত্যাকান্ডের শিকার মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭) একই ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহৎ পাড়া গ্রামের দুবাই প্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের ছেলে এবং পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।

স্বজনরা জানায়, গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শাহেদ ইসলাম বাড়ি থেকে বের হয়। এরপর থেকে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকেই পরিবারটি চরম উৎকণ্ঠা, অনিশ্চয়তা ও গভীর দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছিল।

একপর্যায়ে রাতেই রাঙ্গুনিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরই মধ্যে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে স্থানীয়রা বাড়ির পাশের বাঙ্গি ক্ষেতে তার গলাকাটা লাশ দেখতে পায়।

পরে খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা স্থানীয়দের। তবে কি কারণে কারা এই হত্যাকান্ড ঘটালো তা জানা যায়নি।
 
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে মরদেহ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা, অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এই নৃশংস ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

নিহত কিশোরের পরিবার দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে কৃষির নবযুগ

1

কুয়েট কর্মকর্তা সমিতির নির্বাহী কমিটির সভাপতি রবিউল ইসলাম

2

‎বিপিএলে নতুন দল হিসেবে আসছে নোয়াখালী এক্সপ্রেস

3

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

4

ফেসবুকে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট দেওয়ার গ্রেপ্তার করছে পু

5

শিশুকে চকলেটের লোভ দেখিয়ে হত্যা

6

কালিগঞ্জে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

7

টেকসই উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার- স্বতন্ত্র

8

ইউএনও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

9

ঠাকুরগাঁওয়ে বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ, অভিযোগ গড়াল

10

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

11

সারাদিন এসি চালিয়েও নামমাত্র বিদ্যুৎ বিল! সিক্রেট জানুন আপনি

12

বাঞ্ছারামপুরে মাওলানা আবু নাছের এর মতবিনিময় সভা

13

বিচারের দাবিতে মিছিল শেষে শীতলক্ষ্যা সেতুতে ‘শহীদ ওসমান হাদি

14

ভাঙ্গুড়ায় পৌষের হাড়কাঁপানো শীতেও ফসলের মাঠে ব্যস্ত ভাঙ্গু

15

ভাঙ্গুড়ায় মোটরসাইকেল ধাক্কায় শিশুর মৃত্যু

16

জামায়াতের সংঙ্গে আমেরিকার গোপন আঁতাত দেশের জন্য মংঙ্গলজনক নয়

17

নবাবগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা করলেন ধানের শীষের প্রার্থী

18

অতিথি পাখি বিক্রি চলছে রাজৈরের লখন্ডা বাজারে

19

ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত

20