জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের চন্দনাইশে বিষাক্ত সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে বিষাক্ত সাপের কামড়ে এক ব্যক্তি মারা গেছেন। তার নাম আবদুল মালেক (৫৫)। আজ ২৮ মে (বুধবার) সকালে উপজেলার দোহাজারী পৌরসভার ঈদ পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড ফজল করিম সওদাগরের বাড়ির মৃত শহর মুল্লুকের ছেলে আবদুল মালেক গতকাল মঙ্গলবারের বৃষ্টিতে বিলে জমা হওয়া পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে রাতে মাছের ফাঁদ ছাই বসাই। ভোরে আবদুল মালেক ছাই থেকে মাছ আহরণ করতে গেলে অসাবধানতাবশত বিষাক্ত সাপে তাকে কামড় দেয়।

এ সময় তিনি বিষয়টি বাড়ির লোকজনকে জানালে দ্রুত তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় চৌকিদার মোহাম্মদ ইলিয়াছ জানান, বৃষ্টিতে জমা হওয়া বিলের পানিতে রাতে বসানো ছাইয়ে মাছ ডুকেছে দেখতে যান আবদুল মালেক। এসময় ছাই তুলতে গিয়ে অসাবধানতাবসত বিষাক্ত সাপে তাকে কামড় দেয়।

দোহাজারী হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, ভোরে আবদুল মালেক নামে সাপে কাটা এক রোগীকে হাসপাতালে আনা হলে তার অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব বাবুকে বহিষ্কার

1

সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সারোয়া

2

গলায় গামছা পেঁচিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

3

পাঁচবিবিতে শীতার্তদের কম্বল দিলেন উপজেলা নির্বাহী অফিসার

4

সুষ্ঠু নির্বাচনের দৃঢ় প্রত্যয়ে ত্রিশালে মহড়া

5

ঈশ্বরগঞ্জের উচাখিলায় অর্ধদিবসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনু

6

বাঞ্ছারামপুরে মহাসমাবেশে ঐক্যবদ্ধ বিএনপির একটাই দাবী ধানের শ

7

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১০

8

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

9

৩১ দফা বাস্তবায়নে সিলেটের টুকেরবাজারে বিএনপির প্রচার মিছিল

10

‎অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের ‎মনোমুগ্ধকর সাংস্কৃতিক অন

11

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

12

বন্দরে শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কায় আহত অন্তত ১

13

শিশু সুরক্ষা কমিটি মিটিং ২০২৫

14

পদ্মা সেতুর প্রভাব যাত্রী সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ও লঞ

15

হোসেনপুরে ছাদ বাগানে বস্তা প্রযুক্তির আদা ও হলুদ চাষে রাজীবে

16

সড়ক দুর্ঘটনায় আবারো একজন বৃদ্ধ নিহত

17

তারেক রহমানের বিশ্বস্ত সহচর আনোয়ার হোসেন: স্মৃতিতে অমলিন এক

18

যুব উন্নয়ন ক্রেডিট ইউনিয়নে নতুন নেতৃত্বের শপথ ও প্রথম সভা অন

19

চেয়ারম্যান আত্মগোপনে, প্রশাসনিক অচলাবস্থায় আশিদ্রোন ইউনিয়ন প

20