জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঘুষ লেনদেনের অভিযোগের বিষয়ে ওসির বিরুদ্ধে তদন্ত

আব্দুল আউয়াল

ঘুষ লেনদেনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হওয়া অডিও ফাঁসের ঘটনায় ঠাকুরগাঁও রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হকের বিরুদ্ধে তদন্ত শেষেই ব্যবস্থা নেয়ার কথা জানান রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। 

তিনি আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় জেলা শহরের শ্রী শ্রী গোবিন্দ জিও মন্দিরে দূর্গা মন্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন। 

তিনি আরো বলেন, অভিযোগ আসার পর প্রত্যেকটি মানুষের অধিকার আছে তার বক্তব্য দেয়ার। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত করে প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এখানে ছাড় দেয়ার কোন সুযোগ নেই। যারা এর সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।  

এসময় ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মন্দির কমিটির সভাপতি স্বপন দে সোপু, সাধারণ সম্পাদক যামিনী কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জয় মহন্ত অলক সহ অনেকে উপস্থিত ছিলেন। 
এরপর ডিআইজি আমিনুল ইসলাম সুগারমিল, ফারাবাড়ি ও বালিয়াডাঙ্গী উপজেলা সহ বেশ কয়েকটি মন্ডম পরিদর্শন করেন।

উল্লেখ্য, গেল (০১ সেপ্টেম্বর) নকল সোনার পুতুল ও রুপার মুদ্রা দেখিয়ে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।  

অভিযোগ উঠে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক ও এসআই সহিদুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তার যোগসাজশে গ্রেফতারকৃত ব্যাক্তিদের কাছে থাকা ৬ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করাসহ ক্রেতাদের বানানো হয় প্রতারক। 

এ ঘটনার বিষয়ে সোর্স আকাশ নামে এক ব্যাক্তির সাথে এসআই সহিদুল ইসলামের কথোপকথনের একটি অডিও ফাঁস হওয়ায় বেড়িয়ে আসে আসল ঘটনা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এর জ

1

শামীম ওসমানের পক্ষে নির্বাচন করে বহিষ্কৃত সেই নেতাকে দলে ফের

2

চাঁপাইনবাবগঞ্জের শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণ

3

গলাটিপে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে সর্বস্ব নিয়েগেল মৌসুমী শ্রম

4

ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

5

‎ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়ন জমা দিলেন প্রকৌশলী লুৎফুল্লাহেল ম

6

কাঁচা রাস্তা পাকা করার দাবি ও উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে মহাসড়

7

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ গণসংযোগ ও পথসভা

8

ফরিদপুর ৪ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

9

জুইদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আজিজ আহমদের বাড়ির সিসি ঢালাই উ

10

কালিয়াকৈরে নারীর লাশ উদ্ধার

11

শিকারপুর ইউনিয়নে ভরট্ট-নওগাঁ বিল সংযোগ সড়ক ভাঙনের ঝুঁকিতে

12

চট্রগ্রাম সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকাই ফুটওভারব্রিজ চাই

13

এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিজান শ

14

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখ

15

তারাইলের তালজাঙ্গায় হাত পাখার প্রার্থী আলমগীর সাহেবের গণসংয

16

চাঁপাইনবাবগঞ্জে অতি বৃষ্টির কারণে জেলার জনজীবন ও ফসলের ব্যাপ

17

বাসাইলে শতবছরের ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা

18

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

19

৮ নং দক্ষিণ চর বংশি ইউনিয়ন ৫০ বছর পুরোনো ব্রিজ করে দেওয়ার প্

20