জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ কালিয়াকৈরের জনজীবন

মো: ইলিয়াস চৌধুরী।।

গাজীপুরের কালিয়াকৈরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তীব্র গরমে গত কিছুদিন ধরে বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ের কারনে দিশেহারা হয়ে পড়েছে এ উপজেলার মানুষ। 
একবার বিদ্যুৎ গেলে আর আসার খবর নেই। রাতের বেলায় সবচেয়ে বেশি লোডশেডিং দেওয়া হয়। রাতের বেলা একটানা ৫-৬ ঘন্টাও বিদ্যুত থাকে না। দিনের বেলায় চলে ঘনঘন লোডশেডিং, এক কথায় লোডশেডিংয়ের স্বর্গ রাজ্য হয়ে পড়েছে কালিয়াকৈর উপজেলা।
বিদ্যুৎ চলে যাওয়ায় গরমে রাতে ঘুমানো যায় না। বিশেষ করে লোডশেডিং এর কারনে বেশি কষ্ট হচ্ছে শিশু, বৃদ্ধ, অসুস্থ ও অসহায় মানুষদের। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানাতে ব্যাপক ক্ষতির প্রভাব পড়ছে। অনেকে বিরক্তি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে করছে নানা রকম পোস্ট। অনেকে মানববন্ধন করার জন্যও প্রস্তুতি নিচ্ছে। 
নিহার নামে এক ওয়েল্ডিং ব্যবসায়ী বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ের কারনে ব্যবসার অবস্থা খুব খারাপ, কোন কাজই ঠিক মত ডেলিভারি দিতে পারছি না, দোকানে কাস্টমারদের সাথেও এই নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, বিদ্যুতের ভোগান্তি আর সহ্য হয় না।
করিম নামে এক মুরগির খামারি বলেন, এমনিতেই তীব্র গরম এর মধ্যে বিদ্যুৎ না থাকায় অনেক মুরগী মারা যাচ্ছে। লাভলী আক্তার নামে এক নারী বলেন, আমার ছোট বাচ্চাকে গরমে বিদ্যুৎ না থাকায় সারা রাত কোলে নিয়ে হাত পাখা দিয়ে বাতাস করতে হয় তা না হলে কান্না করে, এভাবে জেগে থেকে ভোরবেলা আবার অফিসে যেতে হয় এখন আমিও অসুস্থ হয়ে পড়ছি।  বিদ্যুতের একটা বিহিত হওয়া দরকার।
এ বিষয়ে কালিয়াকৈর পল্লী বিদ্যুতের ডি.জি.এম মুহাম্মদ মিজানুর রহমান বলেন, গত কয়েক দিন আমাদের গ্রিডে সমস্যা হওয়ায় লোডশেডিং বেশি হচ্ছে, আর রাত বারোটা বা একটার পর লোড শেডিং হয় না ট্রিপ করে অর্থাৎ লাইন অটো বন্ধ হয়ে যায়, লাইনে কোন সমস্যা হলেও এমনটা হয় তখন আবার লাইন চালু করতে হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবিতে প্রথমবারের মতন আয়োজিত হলো জাতীয় ট্যুরিজম কনফারেন

1

নোয়াখালীর সেনবাগে ছাত্রদল কর্তৃক মেধাবী সংবর্ধনা আয়োজন করেন

2

কমলগঞ্জে বৃহত্তর খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবরণ (‘সেং কুটস্নেম

3

সন্ত্রাস-মাদকমুক্ত মনিরামপুর গড়াই আমার অঙ্গীকার” — অ্যাডভোকে

4

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩, আসনে জামায়াতে ইসলা

5

পানছড়ি সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল আটক করেছে ৩ বিজিবি

6

ময়মনসিংহ সদর ভিক্ষুক পুনর্বাসনে নতুন দিগন্ত

7

সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা এ্যাডহক কমিট

8

কামরুলের হাতে ধানের শীষ প্রতীক দিয়ে যাচ্ছি, রক্ষা করার দায়িত

9

টাঙ্গাইল-৮ আসনে আচরণ বিধি লংঘনের অভিযোগে স্বতন্ত্রপ্রার্থীকে

10

বরিশাল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতার ডাক

11

গোয়ালন্দে সারের অতিরিক্ত দাম নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্

12

হবিগঞ্জে প্রচন্ড শীতে গরম কাপড়ের দোকানে ক্রেতাদের উপচে পড়া

13

নাসির নগরে বিএডিসির ১২০০ বস্তা ধান বীজ নিয়ে নৌকা ডুবি

14

সাগর পথে মালয়েশিয়া গমনকালে ১০জন দালালসহ ২৭৩ জন ভিকটিমকে আটক

15

সোনাগাজীতে যুবদল কর্মীকে অস্ত্রের নাটক সাজিয়ে ফাঁসানোর অভিযো

16

কয়রায় জনপ্রতিনিধিদের সঙ্গে বিএনপি প্রার্থী বাপ্পির সাক্ষাৎ

17

মানিকগঞ্জের ‘হাজারী গুড়’: নামকরণ, ঐতিহ্য ও বাজার—চাহিদা থাক

18

সাপাহারে খালেদা জিয়ার সুস্থতা চেয়ে বিএনপির দোয়া মাহফিল

19

কাজিপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে টিউবওয়েল ব

20