জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গ্যাস চাই প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় আবারও উত্তপ্ত দনিয়া কলেজ রোড

মুজাদ্দেত হোসেন রবিন 

বাসাবাড়িতে গ্যাস সংকটের প্রতিবাদে দনিয়া কলেজের সামনে ও এর আশেপাশের এলাকার বাসিন্দারা (৯ ডিসেম্বর, সোমবার)  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনিরআখড়া এলাকায় তীব্র আন্দোলন গড়ে তোলেন। সকাল থেকে শুরু হয়ে প্রায় দুপুর পর্যন্ত চলা এই সড়ক অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, যা চিটাগাং রোড থেকে শনিরআখড়া পর্যন্ত বিস্তৃত হয়।

​ব্যাপক জনসমাগম ও যানজট সৃষ্টি হয় এ সময়। 

​আন্দোলনে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক জনসমাগম দেখা যায়। 'গ্যাস চাই, গ্যাস দাও' স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। আন্দোলনকারীরা জানান, গ্যাসের অভাবে তারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দৈনন্দিন রান্নার কাজ বন্ধ থাকায় জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।

​২৪ ঘণ্টার আশ্বাস, কিন্তু সমাধান নেই

​আন্দোলন চলাকালীন সময় কর্তৃপক্ষ বা তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে ২৪ ঘণ্টার 

মধ্যে গ্যাস সরবরাহের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু আন্দোলনকারীরা জানিয়েছেন, আশ্বাসের নির্ধারিত সময় পার হয়ে গেলেও গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি এবং অবরোধের পর গ্যাসের কোনো প্রতিনিধিও ঘটনাস্থলে আসেননি।

​আন্দোলনকারীদের প্রধান দাবি, তাদের বাসা-বাড়িতে দ্রুত গ্যাসের সমস্যার স্থায়ী সমাধান করা হোক।

​গ্যাস না আসায় এবং প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন। 

তারা হুশিয়ারি দিয়েছেন যে, যদি দ্রুত গ্যাসের সমস্যার সমাধান না করা হয়, তবে আগামীকাল 

(১০ ডিসেম্বর , মঙ্গলবার ) সকালে দনিয়া কলেজের সামনে থেকে আরও কঠোর আন্দোলনের কর্মসূচী শুরু করা হবে।

​আন্দোলনকারীদের বক্তব্য: "আমাদের ভোগান্তির শেষ নেই। ২৪ ঘণ্টার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু গ্যাস আসেনি। যতদিন না গ্যাস আসে, আমরা পিছু হটব না। আগামীকাল সকাল থেকে দনিয়া কলেজের সামনে আবারও অবরোধ শুরু হবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় গণ অধিকার পরিষদের সভাপতি সহ কমিটির ৩১ নেতা পদত্য

1

গোয়ালন্দে পিঠা উৎসব অনুষ্ঠিত

2

আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন

3

জীবন নগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১

4

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

5

ভাঙ্গুড়ায় নির্ধারিত মূল্যে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ মিছিল

6

জামায়াতে ইসলামী আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে বৈষম্যহীন বাং

7

গত একমাসে রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্

8

নির্বাচনীয় গণ সংযোগে কয়রায় জামাত মনোনীত প্রার্থী মাওলানা

9

ব্র্যাকের মানবিক উদ্যোগ ভাঙ্গুড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতর

10

সুবর্ণচরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ

11

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে মাসিক মিটিং ও বর্ধিত সভা অনুষ্ঠিত

12

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

13

শীত মোকাবিলায় রায়গঞ্জে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন

14

বান্দরবান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার

15

এপেক্স ক্লাব অফ মাদারীপুরের এজিএম ও হুইলচেয়ার বিতরণ

16

ভাসানচর প্রশ্নে ছাড় দেবেনা হাতিয়াবাসী

17

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের নেতার পদত্যাগ

18

শিক্ষাবোর্ডের পরিদর্শনে মোস্তফা বেগম গার্লস স্কুলের শিক্ষার

19

শফিকুল ইসলাম মোড়ল ভাইয়ের উঠান বৈঠক

20