জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি আশঙ্কা

সাইফুর রহমান পারভেজ 
গোয়ালন্দ রাজবাড়ী 

 রাজবাড়ীর গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। মিল কর্তৃপক্ষের আশঙ্কা, এ ঘটনায় প্রায় ১২ থেকে ১৪ কোটি টাকার ক্ষতি হতে পারে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত অরিয়েট জুট মিলে (পূর্বের নাম বাংলাদেশ হ্যাচারী) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গোয়ালন্দ ও রাজবাড়ী সদর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

অরিয়েট জুট মিলের কর্মকর্তা হরে কৃষ্ণ বৈরাগী বলেন, “সন্ধ্যার পর মিলটির পেছনের একটি গোডাউনে আগুন ধরে যায়। শ্রমিকরা চিৎকার করলে আমরা দৌড়ে গিয়ে দেখি আগুন লেগেছে। ফায়ার সার্ভিস এসে নেভানোর কাজ শুরু করে। সৌভাগ্যবশত সেখানে কোনো শ্রমিক ছিল না, তবে মিলের বড় ক্ষতি হয়েছে।

মিলের নির্বাহী পরিচালক আলী আহম্মেদ বলেন, “খবর পেয়ে রাজবাড়ী থেকে দ্রুত মিলের উদ্দেশ্যে রওনা হই। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। সেখানে আনুমানিক ৩০ হাজার মণ পাট ছিল, যার বাজারমূল্য প্রায় ১৩ কোটি টাকা।

রাজবাড়ী সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামিম মোল্লা জানান, পাটের গোডাউনে আগুন লাগায় তা নেভাতে দীর্ঘ সময় লেগেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নির্ণয় করা যায়নি।

স্থানীয়দের ধারণা, অগ্নিকাণ্ডে জুট মিলে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্দরে শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কায় আহত অন্তত ১

1

সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সুলতান

2

বান্দরবানের লামায় ফুটবল খেলায় ব্যাজ পরানো কে কেন্দ্র করে চ

3

মানবাধিকার কর্মী এনসিপি নেতা এড,মাহবুবকে এমপি নির্বাচিত করতে

4

যৌথবাহীনির মোবাইল কোট অভিযান সুনামগঞ্জ হাওর

5

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

6

টাংগাইলের নাগরপুরে ভলিবল ও ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

7

টাঙ্গাইলে একসঙ্গে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন সহোদর দুই ভ

8

জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, অন্ধকার ইতিহাসের স্বাক্ষী "মাদারীপ

9

পুলিশের Backbone: এসআইদের অঘোষিত ত্যাগ

10

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনু

11

বীরগঞ্জের নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া

12

বছরের প্রথম দিনে কোমল মতি শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন বই ব

13

পাবনার ফরিদপুরে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষকের বিদায়

14

চকরিয়ায় গ্রামীণ ব্যাংক কেন্দ্র প্রধান কর্মশালা ২০২৫ অনুষ্

15

সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবদলের আহবায়ক কায়েস ভাইয়ের জন্মদিনে শু

16

৩১ দফা বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন মনোনয়ন প্রত

17

গাইবান্ধায় গ্রাম্য আদালত বিষয়ক প্রশিক্ষণে ইউপি সদস্য মোখলেছু

18

অষ্টগ্রামে সৌন্দর্য বিনষ্ট করার প্রতিযোগিতায় এগিয়ে আছেন সি

19

তালাবদ্ধ কয়রার উত্তর বেদকাশী উপস্বাস্থ্য কেন্দ্র ;সেবাবঞ্চি

20