জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দের দেবগ্রামে শুরু হয়েছে পদ্মা নদী ভাঙ্গন

সাইফুর রহমান পারভেজ।।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাওয়ালজানি ও মুন্সিবাজার এলাকায় গত দুইদিন ধরে পদ্মা নদীর ভাঙ্গন চলছে। এবার ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে ফসলী মাঠ, কবরস্থান স্কুল মসজিদ কমিটি সেন্টার বাজার। তাছাড়া কয়েক শত অসহায় মানুষের বাড়িঘর। নদী ভাঙ্গনের দিশেহারা এ অঞ্চলের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা। 

সরজমিনে ঘুরে দেখা গেছে,দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার এলাকা  ও কাউয়াজানি এলাকায় গত দুইদিন যাবৎ তীব্র ভাঙ্গন চলছে। এরই মধ্যে কয়েক কিলোমিটার ফসলের জমির মাঠ নদীর গর্ভে চলে গেছে। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন দেশের মানচিত্র বুক থেকে হারাতে বসেছে। এখন পর্যন্ত প্রয়োজনীয় কোন পদক্ষেপ গ্রহণ করেনি। পানি উন্নয়ন বোর্ড বা স্থানীয় প্রশাসন। 

স্থানীয় যুবক প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা জামাল মুন্সী জানান, গত বছরের এই দিনে আমাদের দেবগ্রামে শুরু হয়েছিল ভাঙ্গন। সে সময় আমরা রাস্তা অবরোধ সহ মানব বন্ধন এরপর পানি উন্নয়ন বোর্ড মাত্র ১২ হাজার বস্তা জিও ব্যাগ নদীতে ফেলেছিল। তখন কিছুটা হলেও রোধ করা গেছিল নদী ভাঙ্গন। এ বছরে দুইদিন যাবত ভাঙ্গন চলছে। এখন পর্যন্ত প্রয়োজনীয় কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। আমরা পানি উন্নয়ন বোর্ডকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিলাম। প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করার জন্য। আপাতত জিও ব্যাক ফেলে নদী ভাঙ্গন রোধ করা প্রয়োজন। ২৪ ঘন্টা পর আমরা মানববন্ধন বা রাস্তা অবরোধ কর্মসূচি করবো।

কাউয়া জানি এলাকার সালাম ফকির জানান,জমিতে পাট বুনেছি  এরই মধ্যে শুরু হয়েছে নদী ভাঙ্গন। অনেক পাট সহ জমি নদীর গর্ভে চলে গেছে। কি করবো বুঝতে পারছি না। যদি ভাঙ্গন স্থানে দ্রুত জিও ব্যাক না ফেলে তাহলে আমাদের এই কাউয়া জানি এলাকা আর টিকবে না। 

দেবগ্রাম মুন্সী পাড়ার বাসিন্দা আছিয়া বেগম জানান, রাতে ঘুম হচ্ছে না। তিনবার নদীতে বাড়ি ভেঙেছে। এবার ভেঙে গেলে রাস্তায় থাকা ছাড়া আমাদের উপায় নেই। সরকারের কাছে আমাদের দাবি দ্রুত নদীতে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করা 

 দেবগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম জানান, বাপ, দাদা,চাচার কবর অনেক আগেই নদীর বুকে বিলীন হয়ে গেছে ভাঙ্গনের কবলে। এত সরকার এলো গেল শুধু আশার বাণী শুনিয়ে গেল। কিন্তু নদী শাসনের কাজ আর করলো না।
রাজবাড়ী পানি উন্নয়ন বিভাগের (বাপাউমো)নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল আল আমিন জানান, দেবগ্রাম ইউনিয়নে নদী ভাঙ্গনের কথা শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দ

1

বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রত

2

উখিয়া উপজেলা প্রশাসনে ৪টি গুরত্বপূর্ণ পদ নারী কর্মকর্তার দায়

3

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরে বিএনপি প্রার্থী এম এ হান্নানের নি

4

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

5

সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না:

6

তাড়াশে গভীর নলকূপের শ্যালো মেশিন চুরি ও পানির পাইপ ভাঙচুরের

7

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ অনুষ্ঠিত

8

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

9

নারীর প্রতি সহিংসতা বন্ধে ঈশ্বরগঞ্জে উৎসবমুখর আয়োজন

10

দৌলতপুরে নতুন ওসি মো. কমর উদ্দিনের যোগদান

11

চাঁদপুরের ‘ওয়ান মিনিট’ মিষ্টিতে অবাঞ্ছিত অতিথি, তিন প্রতিষ্ঠ

12

জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

13

লোহাগড়ায় হানাদার মুক্ত দিবস পালিত

14

ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, নারীসহ তিনজন আটক

15

ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার

16

সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবদলের আহবায়ক কায়েস ভাইয়ের জন্মদিনে শু

17

যশোর-১ আসনে বিএনপির প্রার্থী বদলের জোর গুঞ্জন, তৃনমূলের নেতা

18

ঈশ্বরগঞ্জে ১১ জনকে রড দিয়ে পিটিয়ে জখম

19

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

20