জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধা-৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

মো: মিজানুর রহমান

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ )আসনে বিএনপি ঘোষিত প্রার্থী পরিবর্তন ও নির্যাতিত, জনসম্পৃক্ত ও ত্যাগী নেতাদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চারমাথা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কে গিয়ে ঘণ্টাব্যাপী অবস্থান নেয়। অবস্থান কর্মসূচির কারণে মহাসড়কে যান চলাচলে সাময়িক ব্যাঘাত সৃষ্টি হয়।
বিক্ষোভরত নেতাকর্মীরা বিএনপি ঘোষিত প্রার্থী শামীম কায়সার লিংকনকে পরিবর্তনের দাবি জানান। তাদের স্লোগান ছিল—
“১/১১ সংস্কারপন্থী মানি না, মানবো না”, “গোবিন্দগঞ্জ আসনে সংস্কারপন্থীর ঠাঁই নাই”, “প্রার্থী পরিবর্তন চাই”, “ত্যাগীদের মধ্যে মনোনয়ন দিতে হবে”।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সাবেক এজিএস রেজাউল করিম মন্ডল। বক্তব্য রাখেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, আতিকুর রহমান রিপন, আনামত আলী, সাপমারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজহারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গত ১৭ বছরে কে কে নির্যাতিত, ত্যাগী, জনসম্পৃক্ত ও জনপ্রিয় ছিলেন—তা যাচাই করে মনোনয়ন পুনর্বিবেচনার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপাসিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

1

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৯০তম জন্মবার্ষিকী

2

নাসিরনগরে লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, কমপ্লি

3

বিএনপি এর নেতা আাসামি, পুলিশের দায়েরকৃত মামলায়

4

জীবন নগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১

5

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামালসহ গ্রেফতা

6

শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর মর্মান্তিক মৃ

7

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সং

8

সাতক্ষীরার ৪টি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়ন জমা

9

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শার্শায় যৌথ টহল ও মাঠ মহড়া

10

তুষখালী ইউনিয়নের গুদিঘাটায় পথসভা শেষে জনগণের সঙ্গে মতবিনিময

11

সাপাহারে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে

12

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ

13

কালিগঞ্জ উপজেলা ইয়ুথ ফর সুন্দরবনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠ

14

সৌন্দর্যের আরেক নাম নিয়ামতপুরের তালতলীর সারি সারি তার গাছ।

15

অবশেষে আলীকদমেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

16

নাসিরনগরে নানান আয়োজনে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদ

17

সরাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

18

বগুড়ায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী

19

‎ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে আশুগঞ্জ পর্যন্ত তীব্র যানজট

20