জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল

Toru Khan।।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হৃদয় মিয়া (২৫) নামের এক যুবক তার স্ত্রী রিয়া মনি খাতুনকে (২১) তালাক দিয়ে ২৫ কেজি গরুর দুধ দিয়ে গোসল করে স্বস্তির কথা জানিয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের জমিদার বাজারে দুধ দিয়ে গোসল করেন ওই যুবক।
স্থানীয়রা জানায়, হৃদয় মিয়া এক বছর আগে একই গ্রামের রিয়া মনিকে দুই লাখ ৮৫ হাজার টাকা দেনমোহর সাপেক্ষে বিয়ে করেন। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলতে থাকে। এরই একপর্যায়ে বৃহস্পতিবার উভয়পক্ষের সম্মতিতে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। 
এ সময় মোহরানার সব টাকা বুঝিয়ে দেওয়া হয় মেয়ের অভিভাবকে। এই স্ত্রীকে তালাক দেওয়ার আনন্দে শুক্রবার স্থানীয় জমিদার বাজারে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন হৃদয় মিয়া। এ সময় গ্রাম্য গান-গীত গেয়ে মহা আয়োজনে হৃদয়কে গোসল করিয়ে তৃপ্তির স্বাদ গ্রহণ করেন স্বজনরা। তখন উৎসুক জনতার ঢল নামে। এর ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে হৃদয় মিয়া বলেন, রিয়া মনিকে বিয়ে করার পর থেকে সংসারে নানান অশান্তি হচ্ছিল। তাকে নিয়ে কখনও প্রশান্তি মিলেনি। অনেক কষ্ট মুখ বুজে সহ্য করার একপর্যায়ে রিয়া মনিকে তালাক দিয়ে অনেকটা স্বস্তি ফিরেছে মনে। এই আনন্দে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘার পদ্মার চরে এক রাতে চার বাড়িতে ডাকাতি মামলায় একজন আটক

1

এটি ‘বড় ভূমিকম্পের আগাম বার্তা

2

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে

3

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মন

4

পাগলা মসজিদের ৩৫ বস্তায় মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

5

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য হত্যা

6

ডেভিল হান্ট-২ তে শেরপুরে ধরা পড়লেন ছাত্র আন্দোলনের আসামি

7

ঝালকাঠি -২ আসনে ধানের শীষের প্রার্থী'র সাথে বিএনপি নেতৃবৃন্দ

8

হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল

9

ইসলামের নামে মুনাফেকি করছে জামায়াত

10

ধামরাইয়ে ৭ টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

11

নওগাঁয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

12

জকিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে ইয়াবা, শাড়ি-লেহেঙ্গা ও

13

কুমিল্লা-২ আসনে ইঞ্জিনিয়ার এম.এ মতিন খাঁনের পক্ষ থেকে লিফলেট

14

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

15

গাবতলীতে সড়ক নির্মাণে বাধা

16

পুতিনের ‘গোপন’ বড় সন্তানের প্রথম ছবি ঘুরে বেড়াচ্ছে অনলাইনে

17

বরগুনায় লজিক প্রকল্পের জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ

18

আগামীকাল ছুটিতে যা যা বন্ধ থাকবে

19

সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর

20