জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী


তরু খান
গাইবান্ধার সাঘাটা উপজেলায় নির্জন ধানখেতে এক মাদরাসা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের অনাকাঙ্ক্ষিত প্রেম ও কুপ্রস্তাব প্রত্যাখ্যানের জেরে ক্ষিপ্ত এক যুবকের পরিকল্পিত এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ঘটনার তথ্য অনুযায়ী, সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের গজারিয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে আব্দুল মাজেদ মিয়া (২২) দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের মাদরাসার ছাত্রী মোঃ আরিফা খাতুন কে বিভিন্ন  কু-প্রস্তাব দিয়েছিলেন। মেয়েটি একাধিকবার তা প্রত্যাখ্যান করলে সম্প্রতি তার মামার বাড়ি যাওয়ার তথ্য জানতে পেরে মাজেদ সুযোগের অপেক্ষায় থাকেন।

গত ২৮ নভেম্বর রাত নয়টার দিকে, চাকুলী গ্রামে তার মামার বাড়িতে থাকা অবস্থায় ছাত্রীটি প্রকৃতির ডাকে বাড়ির বাইরে গেলে, অন্ধকারে ওঁত পেতে থাকা মাজেদ তার মুখ চেপে ধরে জোর করে বাড়ির পাশের ধানখেতে টেনে নেন এবং সেখানে নির্মমভাবে ধর্ষণ করেন।

ধর্ষণের শিকার সেই ছাত্রী সেদিন রাতেই পরিবারের কাছে পুরো ঘটনা জানান। এরপর ২ ডিসেম্বর, মেয়েটির বাবা আশরাফুল ইসলাম স্থানীয় সাঘাটা থানায় আব্দুল মাজেদ মিয়ার নামে ধর্ষণের মামলা দায়ের করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন নিশ্চিত করেছেন যে, মামলার পর থেকেই অভিযুক্ত আসামি আত্মগোপনে আছেন এবং তাকে গ্রেফতারে অভিযান চলমান আছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার আশাশুনির বড়দলে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠ

1

যথাযথ মর্যাদায় লোহাগাড়ায় মহান বিজয় দিবস উদযাপন

2

ময়মনসিংহের যানযট নিরসনে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাওলার যোগ

3

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

4

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

5

যশোর-১ শার্শা আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী

6

গাজীপুর কোনাবাড়িতে শ্রমিকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধ

7

রাজশাহীতে নিম্নমানের কাজের অভিযোগে ঠিকাদারের লাইসেন্স বাতিল,

8

ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো” - মুফতি রেজাউল ক

9

ডাইনোসর বিলুপ্ত না হলে কী ঘটতে পারত পৃথিবীতে

10

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের মনোন

11

ঢাকায় ওসমান হাদীকে গুলিবিদ্ধের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির ব

12

আওমীপন্থী নীল দলের শিক্ষকদের নিয়ে খালেদা জিয়ার কবর জিয়ারতে ন

13

ঝালকাঠী'র নলছিটিতে ধানের শীষের গণসংযোগ ও পথসভা জনসমুদ্রে পরি

14

দিনাজপুর নির্বাচন ও গণভোট উপলক্ষে সমাজসেবার অবহিতকরণ সভা

15

মাদারীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

16

ঢাল নাই তলোয়াল নাই নিধিরাম সর্দার ডাঃ শেখ শহিদুল ইসলাম ভূয়া

17

নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে ম

18

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

19

ফুলবাড়ীতে রেল লাইনের দু ধারে পরিত্যক্ত খেজুর গাছের রস থেকে

20