জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় সেবার মানোন্নয়নে দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা -ডাঃ জাহাঙ্গীর আলম

 
গাজী মাহমুদ পারভেজ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের মাননীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবা কার্যক্রম পর্যালোচনা করেন এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক নির্দেশনা প্রদান করেন।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তিনি বহির্বিভাগ ও অন্তর্বিভাগের চিকিৎসা কার্যক্রম, রোগী ব্যবস্থাপনা পদ্ধতি, ওষুধ সরবরাহ ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম, জনবল ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত সুবিধাসমূহ সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে সরাসরি সেবার মান, সুযোগ-সুবিধা ও তাদের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শনকালে মাননীয় স্বাস্থ্য পরিচালক রোগীসেবাকে আরও কার্যকর, গতিশীল ও জনগণবান্ধব করতে শৃঙ্খলা নিশ্চিতকরণ, সময়মতো চিকিৎসা প্রদান, পরিচ্ছন্নতা জোরদার এবং বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি হাসপাতালের সেবার মান ধরে রাখতে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন,
“সরকারের মূল লক্ষ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এ লক্ষ্য বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, মাননীয় পরিচালক (স্বাস্থ্য) মহোদয়ের দিকনির্দেশনা ও পরামর্শ অনুযায়ী গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

পরিদর্শন শেষে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের পক্ষ থেকে মাননীয় পরিচালক (স্বাস্থ্য), ঢাকা বিভাগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা।


 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপ্রতিরক্ষার শক্তিশালী স্তম্ভ ভিডিপি সুবর্ণজয়ন্তীতে মহাপরি

1

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

2

বেনাপোল সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

3

জাল নোটের প্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

4

কাজিপুরে ধানের শীষের পক্ষে সেলিম রেজার বিশাল মিছিল ও সমাবেশ

5

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজ ও এতিমখানার ১৯তম

6

এশিয়ান টেলিভিশন ফুলবাড়ী উপজেলা প্রতিনিধির উদ্দ্যোগে কম্বল

7

চিতোষী পূর্ব ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আজিম উ

8

নবাগত পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সৌজন্য স্বাক্ষ

9

নাসির নগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু গাড়ি এখন শুধুই স্মৃতি

10

নান্দাইলে ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

11

মেহেরপুর মুজিবনগরে বিদেশী পিস্তলসহ ১ জন গ্রেফতার

12

শহীদ জিয়া স্মৃতি সংসদ সালথা উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

13

ফরিদপুর -১ আসনে বিএনপি’র প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের গণ

14

জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর

15

নোয়াখালীর সেনবাগে দুই শিক্ষকের বিদায়ী অনুষ্ঠান

16

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ইয়াবা কেরু মদ দেশীয় মদস

17

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনে নোটিশ

18

চট্টগ্রামের প্রকৃতিতে কবি নজরুলের অনুপ্রেরণা

19

বোয়ালমারীতে ফসল নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

20