জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

খোয়াজপুর পখীরা চীন মৈত্রী সেতু’তে টোল না দেওয়াকে কেন্দ্র করে অফিস ঘরে হামলা, আহত ৩

হাবিবুর রহমান সুমন 

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদের ‘সপ্তম চীন মৈত্রী সেতুতে’ কয়েকজন যুবকের টোল না দেওয়াকে কেন্দ্র করে অফিস ঘরে হামলার ঘটনা ঘটেছে। এসময় টোলে কর্মরত ৩ জন কর্মচারী আহত হয়েছে। পরে খবর পেয়ে মাদারীপর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে টোল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি শনিবার সন্ধ্যায় সদর উপজেলার খোয়াজপুর পখিরা গ্রামে ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭ টার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে আড়িয়াল খাঁ নদের উপরে নির্মিত ‘সপ্তম চীন মৈত্রী সেতু’তে টোল না দেওয়াকে কেন্দ্র করে অফিস ঘরে হামলা চালায় স্থানীয় কয়েক জন যুবক। এসময় সপ্তম চীন মৈত্রী সেতুর টোল আদায় কাজে কর্মরত ৩ জন কর্মী আহত হয়েছে। 

এই বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানিয়েছেন, সপ্তম চীন মৈত্রী সেতুর টোল আদায়কে ঘিরে হামলার খবর পেয়েই ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। সেতুর টোল কর্তৃপক্ষ যদি লিখিত অভিযোগ দেয়, তাহলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালথায় গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

1

মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

2

গজারিয়ায় একের পর এক দুর্ধর্ষ ডাকাতি

3

এনায়েতপুরে মহিলা দলের সমাবেশে মহিলাদের মিছিলে মিছিলে রুপ নেয়

4

উইজডম অ্যাটায়ার্সে পুলিশের অভিযান, সেলিম ওসমানের সন্ধান মেলে

5

রাজিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোক

6

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যোগীপোলে দোয়া মাহফি

7

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এ প্রতিপাদ্যে চরভদ্রাসনে জাতী

8

ভাঙ্গুড়ায় বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ মামলায় আ. লীগ নেতা গ

9

চরভদ্রাসনে এক ভূঞা ম্যাজিষ্ট্রেট গ্রেফতার

10

খুলনায় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ–ছাত্রলীগের ২৫ জন আটক: পুল

11

সিলেটে ছাত্রলীগ–যুবলীগের সম্পৃক্ততার অভিযোগে দুই ভাই গ্রেপ্ত

12

পুনর্বাসনের আলোকপথ দেখাল মৌলভীবাজার কারাগার

13

নওগাঁইয় হাজারো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার গায়েব

14

ইসলামী আন্দোলন পটুয়াখালী-০১ প্রার্থী সরে পটুয়াখালী-০৪ আসনে ন

15

কালিগঞ্জে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য

16

সাংবাদিকের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক

17

মানিকগঞ্জে অটোরিকশা চোর গ্রেফতার

18

দিনাজপুর ৫ আসনে বিএনপি'র মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ স

19

ধানের শীষে ভোট দিয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন: কাজী আলাউদ

20