জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরকাউয়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত


মোঃ সাদ্দাম হোসেন 
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় চরকাউয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার বিকেলে চরকাউয়া ইউনিয়নের স্থানীয় এক সভাস্থলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির বিশিষ্ট নেতা এ্যাডভোকেট কাজী মোখলেছুর রহমান। তিনি দোয়া মাহফিলে অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে একটি প্রতীক। তার সুস্থতা আজ পুরো জাতির কামনা।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদলের নেতা মোঃ বাদল। তিনি বলেন, “খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রবাসী নেতাকর্মীরাও গভীরভাবে উদ্বিগ্ন এবং নিরন্তর দোয়া করে যাচ্ছেন।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরকাউয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সোহাগ সিকদার। তিনি তার বক্তব্যে বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশনেত্রীর সুস্থতার জন্য প্রার্থনা করছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন।”

দোয়া মাহফিলে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ স্থানীয় বিএনপি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাপাহারে রাস্তার পাশে এক বছর ধরে পড়ে আছে মানসিক ভারসাম্যহী অ

1

ঠাকুরগাঁওয়ে ২৩ বছর পর পা দেবেন তারেক রহমান

2

কালিগঞ্জে অবৈধ ডাম্পারের ধাক্কায় স্কুল ছাত্র নিহত, আহত ১ শি

3

পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ৭১ সদস্যের আহ্বা

4

মঠবাড়িয়ায় অটো রিকশাচালক হৃদয় হ"ত্যা মামলার আসামি র‍্যাবের

5

কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিক

6

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দো

7

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৌহিদ গ্রুপের বাড়িতে অভিযান, মিলল এ

8

রৌমারীতে গাঁজার গাছসহ গ্রেফতার ১

9

শিবগঞ্জে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা

10

কিশোরগঞ্জে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

11

মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

12

টাংগাইলের নাগরপুরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

13

চরকাউয়া ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচ

14

ইয়াবাসহ নোয়াখালীর শীর্ষ মাদক কারবারি দুই জন গ্রেপ্তার

15

বান্দরবানের লামায় সিনিয়র সহকারী জজ আদালত স্থাপনের দাবিটি এখন

16

ঠাকুরগাঁও ডিসি কার্যালয়ের নিয়োগ ঘিরে কল রেকর্ড ফাঁস

17

ভাঙা সেতু পেরিয়ে পানির সংগ্রাম

18

সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৫ পুরস্কার প্রদান

19

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট,আনন্দে মাতোয়ারা দর্

20