জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

কোরবানির হাটে বিক্রির উদ্দেশ্যে রাখা তিনটি গরু একরাতে চুরি

চট্টগ্রামের চন্দনাইশে কোরবানির হাটে বিক্রির উদ্দেশ্যে রাখা তিনটি গরু একরাতে চুরি হয়েছে।

রবিবার (১ জুন) গভীর রাতে চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড মধ্যম গাছবাড়িয়া জান মোহাম্মদ পাড়া এলাকার একটি গোয়াল ঘর থেকে এ চুরির ঘটনাটি ঘটেছে।

চুরি হওয়া গরু তিনটির আনুমানিক মূল্য তিন লাখ টাকার বেশি হবে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত পরিবারের। ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম কৃষক আবুল কালাম (৭০) ।

জানা গেছে, রোববার গভীর রাতে চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম গাছবাড়িয়া জান মোহাম্মদ পাড়া কৃষক আবুল কালামের টিনশেড গোয়াল ঘরের ঢুকে চোরের দল। তারা ওই গোয়ালঘরের দরজার শিকল কেটে টিনশেড গোয়ালঘরে প্রবেশ করে। পরে গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায়।

চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, গরু চুরির বিষয়ে মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ঘটনার পর স্থানীয় স্থানীয় খামারি ও কৃষকদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, কোরবানির সময় ঘনিয়ে আসায় পশু চুরি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় এলাকায় রাতের বেলা পাহারার ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুর থানার 2 নং মন্মতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি

1

চাঁপাইনবাবগঞ্জে ঢালাইয়ের মেশিনবাহী ট্রলি উল্টে এক নির্মাণ শ

2

বান্দরবানে জমি জোরপূর্বক জবর খলের চেষ্টার ও চাঁদাবাজির অভিয

3

সাতক্ষীরার বরসা’ পরিচালনা কমিটির বিরুদ্ধে দেশত্যাগ

4

দূর্গাহাটায় সার্ক সমিতির প্রতারণায় ক্ষতবিক্ষত শত পরিবার

5

নয়ন সম্মুখে নেই তুমি, তবুও আছ নয়নে

6

ক্যান্সার আক্রান্ত অবুঝ শিশু আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন-সাহ

7

গফরগাঁওয়ে রেললাইন উপড়ে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

8

কালকিনিতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ

9

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দ

10

নওগাঁ-৪৯ মান্দা-৪ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেলের শোডাউন

11

জনবান্ধব সেবায় তাড়াইল থানা

12

জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

13

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

14

নারায়ণগঞ্জের তিন আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্

15

লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধা

16

উলপুর জমিদার বাড়ী "প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন

17

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সরাইলে হিন্দু সম্প্রদায়ের

18

বগুড়ায় স্ত্রী ও খালাতো ভাইয়ের প্রেমের বলি জহুরুল

19

পিলখানায় কিলিং মিশন চালিয়েছে "ব্ল্যাক ক্যাটস" কমান্ডো ফোর্সে

20