জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

কোতোয়ালী থানার লুন্ঠনকৃত অস্ত্র ইপিজেডের আকমল আলী রোড এলাকা থেকে উদ্ধার

গতকাল  কোতোয়ালী থানার এসআই(নিঃ)ইমাম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার, পলাতক আসামি আটকের অভিযান চলাকালীন স্টেশন রোড এলাকায় গোপন সূত্রে সংবাদ পান যে, একজন দুস্কৃতিকারীর নিকট লুন্ঠিত সরকারী আগ্নেয়াস্ত্র রয়েছে। 
উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে সঙ্গীয় অফিসার নিয়ে ১৭ জুন দুপুরে সাড়ে ১২টার সময় নগরীর সিইপিজেড পকেটে গেট‌ (আকমল আলী রোড )বালুরমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ রুবেল প্রকাশ রনি (২৭), পিতা-মোঃ নুরু উদ্দিন, মাতা-রেহেনা আক্তার, সাং-মিঠাচর, ঠাকুরদিঘী বাজার, ওয়ার্ড নং-০৬, (নুরু উদ্দিনের বাড়ী), ৮নং ইউপি, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম কে  আটক করেছে পুলিশ।
 প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী লুণ্ঠিত অস্ত্র গুলি বিষয়ে সে স্বীকার করে যে, তার নিকট কোতোয়ালী থানা হতে লুণ্ঠিত ০১টি অস্ত্র আছে, যা সে কোতোয়ালী থানাধীন এয়াকুবনগর লইট্ট্যা ঘাট এলাকায় লুকিয়ে রেখেছে । অতঃপর নিজ হাতে ময়লার স্তুপের নীচ হতে ০১(এক) টি হালকা সবুজ রংয়ের শপিং ব্যাগ ও ০১(এক) টি কালো পলিথিনের ব্যাগ দ্বারা মোড়ানো অবস্থায় (ক) ০১(এক) টি বিদেশী TAURUS পিস্তল, যাহাতে TAURUS S.A. MADE IN BRAZIL খোদাই করে লেখা আছে এবং যাহার নাম্বার TKU41433 এবং BP2017 MTC। 
(খ) ০২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেন। 
ধৃত আসামী গত ০৫/০৮/২০২৪ ইং তারিখে কোতোয়ালী থানা ভাংচুর ও থানায় রক্ষিত অস্ত্রাগার লুন্ঠন করে নেয় এবং উক্ত আগ্নেয়াস্ত্র-গুলি বিক্রয়ের উদ্দেশ্যে তার জ্ঞাতসারে বর্ণিত ঘটনাস্থলে কৌশলে লুকিয়ে রেখেছে মর্মে স্বীকার করে। 
তার বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-১৭, তাং-১৭/০৬/২৫ইং, ধারা-The Arms Act 1878, Sec-19A রুজু করা হয়।    


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতে সিএমপি ট্রাফিক বিভাগের বিশেষ

1

নতুন ঘর পেলেন অসহায় বিমলা হাজং

2

ফরিদপুরের ভাঙ্গায় ৩০০ পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার

3

জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা নেই

4

নওগাঁয় পুলিশ সুপারের উপস্থিতিতে রানীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠ

5

চট্টগ্রাম-১৩ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহ

6

নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে ময়মনসিংহ সদর ইউএনও জান্নাতুল ফের

7

গাইবান্ধায় ভাতিজার বাড়ির সামনে ফুফুর অনশন

8

দুর্নীতি–চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না

9

বগুড়ায় স্ত্রী ও খালাতো ভাইয়ের প্রেমের বলি জহুরুল

10

কিশোরগঞ্জে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

11

নওগাঁর নিয়ামতপুরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান

12

রামেক হাসপাতালে লাশবাহী গাড়ির সিন্ডিকেট, জিম্মি রোগীর স্বজনর

13

দেশনেত্রীর শেষ বিদায়ে উপস্থিত ছিলেন না উপদেষ্টা মুশফিকুর রহম

14

গণভোটের দোহাই দিয়ে বদলির এক সপ্তাহ পরও কর্মস্থল ছাড়েননি স্বা

15

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক

16

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধা

17

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সুসংহত হবে

18

নাশকতা ঠেকাতে বরিশাল দক্ষিণ জেলা তাঁতী দল বিএনপির রাজপথে অবস

19

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি ও গণভোটের প্রচারণা

20