জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত

আনোয়ারুল ইসলাম জুয়েল
  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসনের বিএনপি'র নির্বাচনী যৌথ মত বিনিময় সভা গতকাল শনিবার দিনব্যাপী ব্রহ্মপুত্র হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী নির্বাচনকে কেন্দ্র করে সাংগাঠনিক তৎপরতা বৃদ্ধি সহ তৃণমূল পর্যায়ের সাধারন মানুষকে উৎসাহিত করার জন্য পরামর্শ করা হয়। এ বিষয়ে বিগত দিনের নির্বাচন অভিজ্ঞতার কথা তুলে ধরে চিলমারী শাখার মহিলা দলের সভাপতি ফেরদৌস আরা বেগম চায়না বলেন, দলীয় প্রার্থীকে আরো বেশি করে নির্বাচনী এলাকায় ঘুরতে হবে ও সহযেগিতার করতে হবে। বিশেষ করে রৌমারীতে দলীয় প্রার্থী হওয়ায় চিলমারীর দলীয় কর্মীকে আরো বেশি বেগবান করতে প্রার্থীর মনোনিবেশ দানের জন্য আহব্বান  করা হয়। তিন উপজেলার মধ্যে চিলমারী একেবারেই বিচ্ছিন্ন হওয়ায় প্রার্থী যোগাযোগ করতে অনিহা করে। এবারের নির্বাচনে চিলমারীর ভোটারগন ধানের শীষে স্বতস্ফূর্ত ভাবে ভোট দিবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। এসময় আরো বক্তব্য রাখেন বিএনপি চিলমারী উপজেলা শাখার আহব্বায়ক আব্দুল বারী সরকার, সদস্য সচিব আবু হানিফা রৌমারী উপজেলার আহব্বায়ক আব্দুর রাজ্জাক,সদস্য সচিব রনঞ্জু, রাজীবপুরের আহব্বাক মোকলেছুর রহমান, জেলা যুবদল নেতা আবু রায়হান, যুগ্ম আহব্বায়ক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা শাখার বিএনপি আহব্বায়ক মোস্তাফিজু রহমান মোস্তফা প্রমূখ। নির্বাচনী যৌথ মত বিনিময় সভায় চিলমারী, রৌমারী, রাজীবপুর ও জেলা পর্যায়ের মূলদল, যুবদল,ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিশ রক্ষায় জনসচেতনতায় হাইমচরে নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল

1

আসামি চালান নিয়ে বাকবিতণ্ডা, এএসআই শরীফের লাঠির আঘাতে এএসআই

2

ভাঙ্গুড়ায় তীব্র শীত ও ঘন কুয়াশায় মৌমাছিও বের হয় না, বিপাকে

3

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারণা চালাছে তাড়াইল থানা

4

মুকসুদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

5

নিয়ামতপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

6

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

7

ঢাকার ৪ আসনে দলীয় প্রধানদের মর্যাদার লড়াই

8

মাদক বিরোধী অভিযান

9

মধুখালীতে সনাতনী ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

10

জেলা প্রশাসন মেধা বৃত্তি-২০২৫

11

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০ তম হিফযুল কুরআন প্র

12

পার্বতীপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর

13

ত্রিশালে রেইনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

14

উলপুর জমিদার বাড়ী "প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন

15

যশোর-১ শার্শা আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী

16

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

17

সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

18

তারেক রহমানের সিলেট আগমন ঘিরে কোম্পানীগঞ্জ শ্রমিক দলের আনন্দ

19

গোপালপুরে বিসিডিএস এর হাদিরা ইউনিয়ন শাখা সম্মেলন-২০২৬ অনুষ্ঠ

20