প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 30, 2025 ইং
কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত

আনোয়ারুল ইসলাম জুয়েল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসনের বিএনপি'র নির্বাচনী যৌথ মত বিনিময় সভা গতকাল শনিবার দিনব্যাপী ব্রহ্মপুত্র হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী নির্বাচনকে কেন্দ্র করে সাংগাঠনিক তৎপরতা বৃদ্ধি সহ তৃণমূল পর্যায়ের সাধারন মানুষকে উৎসাহিত করার জন্য পরামর্শ করা হয়। এ বিষয়ে বিগত দিনের নির্বাচন অভিজ্ঞতার কথা তুলে ধরে চিলমারী শাখার মহিলা দলের সভাপতি ফেরদৌস আরা বেগম চায়না বলেন, দলীয় প্রার্থীকে আরো বেশি করে নির্বাচনী এলাকায় ঘুরতে হবে ও সহযেগিতার করতে হবে। বিশেষ করে রৌমারীতে দলীয় প্রার্থী হওয়ায় চিলমারীর দলীয় কর্মীকে আরো বেশি বেগবান করতে প্রার্থীর মনোনিবেশ দানের জন্য আহব্বান করা হয়। তিন উপজেলার মধ্যে চিলমারী একেবারেই বিচ্ছিন্ন হওয়ায় প্রার্থী যোগাযোগ করতে অনিহা করে। এবারের নির্বাচনে চিলমারীর ভোটারগন ধানের শীষে স্বতস্ফূর্ত ভাবে ভোট দিবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। এসময় আরো বক্তব্য রাখেন বিএনপি চিলমারী উপজেলা শাখার আহব্বায়ক আব্দুল বারী সরকার, সদস্য সচিব আবু হানিফা রৌমারী উপজেলার আহব্বায়ক আব্দুর রাজ্জাক,সদস্য সচিব রনঞ্জু, রাজীবপুরের আহব্বাক মোকলেছুর রহমান, জেলা যুবদল নেতা আবু রায়হান, যুগ্ম আহব্বায়ক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা শাখার বিএনপি আহব্বায়ক মোস্তাফিজু রহমান মোস্তফা প্রমূখ। নির্বাচনী যৌথ মত বিনিময় সভায় চিলমারী, রৌমারী, রাজীবপুর ও জেলা পর্যায়ের মূলদল, যুবদল,ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।