জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার উন্নয়নে তারেক রহমানের নজর রয়েছে: কাজী আলাউদ্দীন

এসএম শাহাদাত 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যা বলেন তাই করেন, সাতক্ষীরা উন্নয়নে তার নজর রয়েছে। এখানে একটি স্বাধীনতাবিরোধী দল বারবার আপনাদেরকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে এলাকার উন্নয়নকে ব্যাহত করছে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন, ২০০১ সালের সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হয়ে এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছি। এলাকার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ, বিদ্যুৎসহ সকল ইউনিয়ন পরিষদ ভবন তার হাত ধরে গড়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, এজন্য মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে।তিনি আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে হবে। পুনরায় নির্বাচিত হলে উপকূলীয় কালিগঞ্জে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
কাজী আলাউদ্দীন বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালুসহ স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ ও কর্মসংস্থানের উন্নয়ন করা হবে। এবারের নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করবে। সে লক্ষ্যে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশ গড়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমিনুর রহমান আমিন, জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, সাবেক ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেদওয়ান ফেরদাউস রনি, ধলবাড়িয়া বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল্লাহ বাহার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বুলু, হাসনাত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

1

যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা

2

দিনাজপুরে ১২ কোটি টাকার ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

3

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

4

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনু

5

পোরশায় বাক প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ

6

পটুয়াখালীতে ডিসেম্বর মাসের জেলা আ/ইনশৃ/ঙ্খলা কমিটির সভা অনু

7

দৃষ্টিহীন গোলাপ বিশ্বাস,ডিম-বাদাম বিক্রি করে চলছে জীবনের লড়া

8

আমীরে জামায়াতের জনসভা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের সাংব

9

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

10

ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস

11

তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নির্বাচনি প্রস্তুতি সভা অনুষ্ঠ

12

‎দাঁড়িপাল্লা মার্কার এমপি পদপ্রার্থী মু.আনোয়ারুল ইসলাম রাজু

13

নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর মনোনয়

14

বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা

15

১০ নং হরিরামপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও গণভোটে

16

হরিপুর-চিলমারী তিস্তা সেতুর গুরুত্ব

17

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন বিসিবি পরিচালক নাজমুল

18

বরিশাল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতার ডাক

19

লোহাগড়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন এনপিপির চেয়ারম্য

20