জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুল সংস্থার শিক্ষাবৃত্তি প্রদান

জাকারিয়া মিঞা।।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৬ জুলাই, বুধবার দুপুরে ফুল সংস্থার শিক্ষাবৃত্তি-২০২৪ এর সনদপত্র ও অর্থ প্রদান করা হয়েছে। উপজেলার
ইসলামী ফাউন্ডেশন সভাকক্ষে কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও প্রতিযোগীতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ফুল সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৪২ টি স্কুলের ৮০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তির সনদপত্র ও বৃত্তির অর্থ প্রদান করা হয়।
 ফুল সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবীর, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার রাশেদুল ইসলাম প্রামাণিকসহ শিক্ষার্থী, অভিভাবক, ৪২ টি স্কুলের শিক্ষকগণ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম বলেন, শুধু ভালো রেজাল্ট নয় ভবিষ্যতে ভালো মানুষও হতে হবে।
এই সুন্দর আয়োজন শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা যোগাবে এবং ভালো মানুষ হতে পথ দেখাবে বলে অভিব্যক্তি ব্যক্ত করেন অভিভাবকরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলীকদম কলেজে প্রশাসনিক ভবনের উদ্বোধন সম্পন্ন

1

শিবগঞ্জের ধাইনগরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

2

টাঙ্গাইলের ৩ বিদ্রহী প্রার্থী দল থেকে বহিষ্কার

3

মাদারীপুর-২: আসনে মনোনয়ন বাতিলের দাবিতে রাজৈরে সমাবেশ

4

সেনবাগে মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় নবীন বরণ ও প

5

পার্বতীপুরে চ্যানেল এস এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

6

টাংগাইলের নাগরপুরে ভলিবল ও ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

7

গোয়ালন্দ ছোট্ট ভাকলা ইউনিয়নে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর পথসভ

8

দূষিত বাতাস, ভাঙাচোরা সড়ক ও আবর্জনার শহর

9

সোনাগাজীতে পুলিশ ও সাংবাদিকের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে হে

10

দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে জয়পুরহাটের কুমড়ো বড়ি

11

কমলগঞ্জ–শ্রীমঙ্গলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে এআই-এডিট করা ভু

12

সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবো খোকন তালুকদার

13

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ব

14

ভোলায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ইসলামী

15

পাবনায় ডিবির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ

16

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জ

17

সাংবাদিক ও নারী মাঠকর্মীদের সাথে সতন্ত্র প্রার্থী মুজাহিদ ব

18

রাতে সংবাদ সম্মেলন, জামায়াত জোটের ‘চূড়ান্ত’ আসন সমঝোতার ঘোষণ

19

রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড

20