জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া রাতের অধারে বাকপ্রতিবন্ধী যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার আড়কান্দি গ্রামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, গত ১৬ জুন গভীর রাতে আনুমানিক ০১:০৫ ঘটিকার সময় বাকপ্রতিবন্ধী মোঃ হাসিবুল ইসলাম (২৪), পিতা মোঃ মজিবর হক, বাড়ি ফেরার পথে নিজ গ্রামের শাহাবুলের এর বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ২/৩ জন দুর্বৃত্তরা গতিরোধ করে। 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা হাতে থাকা দেশীয় ধারালো রামদা, লোহার পাইপ ও হাতুড়ি দিয়ে তাকে নির্মমভাবে আঘাত করে। হামলায় তার মাথার বাম কানের উপরে গভীর জখম হয় এবং কোমরের উপরিভাগে মেরুদণ্ডের একটি হাড় ভেঙ্গে যায়। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
হাসিবুলের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি রামেক নামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ভেড়ামারা থানা থেকে জানিয়েছে বিষয়টি তদন্তাধীন এবং দোষীদের চিহ্নিত ও গ্রেফতারের প্রচেষ্টা চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ নেতার অভিযোগ ‘৫ লক্ষ টাকা চেয়েছে’, জেলার বললেন ‘সম্

1

চট্টগ্রামে তিনটি আসনে বিএনপির প্রার্থী বদল সালাউদ্দিনের পরিব

2

যে পশ্চিমা বিশ্বকে আমরা চিনতাম, তা আর নেই: ইউরোপীয় কমিশন

3

শিশুর প্রতি নিষ্ঠুরতা নয় লেখক: মীর মোঃ রাকিব হাসান

4

নোয়াখালী জেলা বিএনপি'র সতর্কতা নোটিশ জারি

5

হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও

6

শার্শায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অ

7

পোরশায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

8

বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

9

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

10

সুন্দরবনের বোট দুর্ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার

11

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি কর্মকর্তার নির্দেশে পরিচ্ছন্নতা অভি

12

কালিয়াকৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবি

13

বাগেরহাটে নৌবাহিনীর অভিযানে, ইয়াবা, গাজা মদসহ ৩ মাদকসেবীকে আ

14

নাসির নগরে অদৃশ্য কারণে অচল ধাতব মুদ্রা এক ও দুই টাকার কয়েন

15

পূর্ব বাংলা বাজারে কলিমউদ্দিন আহমেদ মিলন এর গণসংযোগ

16

প্রায় ১৪ হাজার কেজি পাম তেল আত্বসাতের অভিযোগ পুলিশের উপর

17

চৌদ্দগ্রাম মিয়াবাজার স্থল জামায়াতের নির্বাচনী বিশাল গণমিছ

18

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেল

19

প্রজন্ম মীরসরাই এর নতুন কার্যকরী কমিটি গঠন

20