জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কুয়েত বিমানবন্দরে ১৯৯ কেজি চ্যুইং তামাকসহ চার বাংলাদেশি গ্রেফতার

লুৎফুর রহমান।।

কুয়েতের আইনে তামাকজাত পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও কিছু অসাধু লোক দেশ থেকে আসার সময়  নিয়ে আসেন এসব নিষিদ্ধ পন্য। চলতি সপ্তাহে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ চ্যুইং তামাকসহ চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।

ঘটনা দুটি চলতি সপ্তাহের। প্রথম ঘটনায় একজন বাংলাদেশি যাত্রীর কাছ থেকে ৪০ কেজি চ্যুইং তামাক উদ্ধার করা হয়। এরপর বাংলাদেশের আরও তিন যাত্রীকে ১৫৯ কেজি চ্যুইং তামাকসহ আটক করা হয়। দুটি ঘটনায় মোট ১৯৯ কেজি তামাক জব্দ করা হয়েছে। 

রোববার (২০ জুলাই) কুয়েত জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্‌টমস এক ঘোষণায় জানায়, নিষিদ্ধ পণ্যের চোরাচালান রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তারা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে এই বিপুল পরিমাণ চ্যুইং তামাক জব্দ করেছে। 

বিমানবন্দর শুল্ক বিভাগ গ্রেফতার চার বাংলাদেশির বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। চ্যুইং তামাক চোরাচালানের সঙ্গে জড়িত আরও সন্দেহভাজনদের খুঁজে বের করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে অভিযান চলছে।

জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্‌টমস জানিয়েছে, নিষিদ্ধ উপকরণের অনুপ্রবেশ ঠেকাতে কুয়েত প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। সমস্ত প্রবেশ বন্দরে কাস্টমস কর্মকর্তারা সতর্কতা ও নিষ্ঠার সাথে কাজ করছেন। 

কুয়েতে পান, তামাক ও জর্দা জাতীয় দ্রব্য বাজারজাতকরণ, কেনাবেঁচা সম্পূর্ণ নিষেধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে কিছু প্রবাসী অবৈধভাবে এসব চোরাচালান করে থাকেন। অনেকেই দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে শাস্তি হিসেবে জেল-জরিমানাসহ কুয়েত থেকে চিরতরে বিতাড়িতও হয়েছেন বলে জানা যায়।তার পরেও থামছে না  দেশ থেকে আনা এসব নিষিদ্ধ তামাকজাত পন্য। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলমাকান্দা পূর্ব বাজারে লরির চাপায় নারী নিহত

1

নোয়াখালীতে ক্রয়কৃত জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

2

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থ

3

নোয়াখালী ৫ কবিরহাটে বিএনপির শীত বস্র বিতরন

4

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাহিত্য মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাব

5

বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

6

মিথ্যা নিকাহনামা ও মিথ্যা গনধর্ষণ মামলায় ন্যায়বিচারের দাবিতে

7

‎ঝিনাইদহে জাল সনদে চাকরি ও অর্থ আত্মসাতের দায়ে শিক্ষকের ৭ ব

8

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানবব

9

দলিল থাকা সত্ত্বেও জায়গা থেকে বঞ্চিত ভুক্তভোগী জাহাঙ্গীর জম

10

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল চৌধুরীর প্রার্থীতা ঘো

11

শার্শায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

12

হাউজবিল্ডিংয়ে ফুটওভার ব্রিজের সিঁড়ি বন্ধের সিদ্ধান্তে জনদুর্

13

নওগাঁর নিয়ামতপুরে সারা দেশের ন্যায় অষ্টম শ্রেণীর বৃত্তি পর

14

যতক্ষণ মালিকপক্ষ হস্তক্ষেপ না করেন ততক্ষণ সংবাদমাধ্যম গুলো ম

15

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় শাড়ি, চাদর ও দুটি গরু জব্

16

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

17

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাচ্চা প্রসব ঘটনার ৪ মাসেও

18

নিয়ামতপুরে উপজেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

19

দুই মাথা ও তিন হাত নিয়ে শিশুর জন্ম,

20