জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বিভিন্ন পার্কের আড়ালে চলে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ

মো: মিজানুর রহমান শাহীন।।

সাধারণ মানুষ ও শিশুদের বিনোদন ও অবসর সময় কাটানোর জায়গা হচ্ছে পার্ক। 
কিশোরগঞ্জের বিভিন্ন পার্কগুলি যেমন কিশোরগঞ্জ পৌর পার্ক,নেহাল পার্ক, উবাই পার্ক,মায়া কানন সহ বিভিন্ন পার্কের আড়ালে চলে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ।
কিশোরগঞ্জর বিভিন্ন পার্কগুলি  ভ্রমনপিয়াসিদের কাছে কদর পাওয়ার পাশাপাশি অসামাজিক কর্মকাণ্ডের আখড়াতেও পরিণত হয়েছে। প্রকাশ্যে প্রেমিক-প্রেমিকার অনৈতিক কর্মকাণ্ড চলে এসব পার্কে। সকাল ১০.০০ থেকে শুরু করে বিকাল অবধি চলে এসব অসামাজিক কর্মকান্ড
শনিবার (৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্হিত পৌর পার্কে গিয়ে দেখা যায় বিভিন্ন উঠতি বয়সী, স্কুল-কলেজের  তরুণ-তরুণী ও প্রেমিক-প্রেমিকার অবৈধ ও অসামাজিক কর্মকান্ডে লিপ্ত।
পার্কের ভিতরে সিমেন্ট দ্বারা রাজহাঁসের প্রতিকৃতির ভিতরে দুজন মানুষ বসার মত ব্যবস্হা আছে।এই রাজহাঁসের ভিতরে তরুণ-তরুণীরা অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকে।এমনকি পার্কে অবস্হিত বিভিন্ন ঝোঁপ বা ফুল-ফল গাছের আড়ালে একে অপরকে জড়িয়ে ধরে বসে আছে,কেউবা প্রেমিক -প্রেমিকার কোলে শুয়ে আছে,কেউবা কাঁধে মাথা রেখে রোমান্স করছে। পার্কে গার্জিয়ান এবং শিশুদের সামনেই এসব হচ্ছে তরুন -তরুনীরা এমনই বেহায়া এবং নির্লিপ্ত ও বেপরোয়া যে মানুষজনকে দেখেও না দেখার ভান করে নিজেদের অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।বিষয়টি সবার জানা থাকলেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর।
 এলাকাবাসী জানান, পার্কে অসামাজিক কাজ সহ অশ্লীলতা ও বেহায়াপনা দিন দিন বেড়ে চলেছে। পার্কের ভেতরে বেশ কিছু ঘর তৈরি করা হয়েছে, তাতে স্কুল কলেজের শিক্ষার্থীরা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে। এসব কাজ বন্ধ না করা হলে ভবিষ্যতে এলাকার নতুন প্রজন্ম তথা যুব সমাজ ধ্বংসের মুখে নিমজ্জিত হবে। নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত পার্কে বসে থাকে তরুণ-তরুণীরা। কেউ কেউ প্রকাশ্যে অনৈতিক সম্পর্কে লিপ্ত। এর মধ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে। স্কুল চলাকালীন কিংবা বিকেলে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে প্রেমিকার সঙ্গে পার্কে বসে আড্ডা দেয় প্রেমিকরা। অনৈতিক কাজের জন্য পার্কের পুকুর পাড় কিংবা পার্কের ঘর গুলো ব্যবহার করছে তারা। নিয়ন্ত্রণহীন অসংযত কার্যকলাপে একদিকে যেমন তরুণ-তরুণীদের নৈতিক অবক্ষয় ঘটছে অন্যদিকে নষ্ট হচ্ছে এলাকার ভাবমূর্তি। ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। তাছাড়া পার্কে ঘুরতে আসা সাধারণ মানুষরা পড়ছেন বিব্রতকর অবস্থায়। লোকলজ্জার ভয়ে তাদের থাকতে হচ্ছে কোনঠাসা হয়ে।
শহরতলীর এমন স্থানে পার্কের সামাজিক পরিবেশ রক্ষা প্রশাসনের নজরদারির উপর গুরুত্বারোপ করেছেন স্থানীয়রা।
কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের বোটানি প্রফসের জুয়েল সাহেব বলেন,এসব ধর্মবিরোধী এবং সমাজিক কাজ খুবই লজ্জাকর ও ঘৃনার কাজ।আমাদের প্রশাসনিক ও সাধারন মানুষের সহযোগিতায় এসব বন্ধ হওয়া উচিত।পলাশ নামে এক ব্যক্তি বলেন,কিশোরগঞ্জে বিভিন্ন  পার্কের অবস্থা খুবই খারাপ। পার্কে বসে ছাতার ভেতর লুকিয়ে খারাপ কাজ করে প্রেমিক যুগল। সবচেয়ে লজ্জার বিদ্যালয়ের ইউনিফর্ম পরে আপত্তিকর কাজ করে ছাত্র-ছাত্রীরা। কিন্তু এ নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেউ।  পার্ক যেনো প্রেমখানা। এখানে স্কুল-কলেজের ছেলেমেয়েরা আসে। প্রকাশ্যে চলে বেহায়াপনা, দেখার কেউ নেই। আমাদের মানসম্মান নিয়ে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। পার্কে বেড়াতে আসা এক দম্পতি বলেন, একটু অবসর সময় কাটাতে পরিবার নিয়ে পার্কে আসলে বিপাকে পড়তে হয়। যে দিকেই চোখ যায় উঠতি বয়সী ছেলেমেয়েদের অসামাজিক কার্যকলা দেখতে হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দু্লাহ আল মামুন সাহেবের সাথে মুঠোফোনের যোগাযোগ করা হলে,জনতার খবর প্রতিনিধি কে  প্রয়োজনীয় ব্যবস্হা নিবেন বলে আশ্বাস দেন। পার্কের লোকদের কিছু জিজ্ঞেস করলে মালিকের সাথে কথা বলেন অথবা এমন কিছুই হচ্ছেনা বলেন।
কিছুদিন পূর্বে মায়া কানান থিম পার্কে এসব খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সাথে মালিকপক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সুলতান

1

অবশেষে কৃষকের মুখে হাসি

2

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থীর মতবিনিময়

3

২১ বছরেও জ্বলে ওঠেনি টেংরাটিলা: পরিত্যক্ত গ্যাসক্ষেত্রে চাপা

4

রহমতপুরে যুবদলের ৭ নং ওয়ার্ডের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘো

5

কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

6

সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

7

মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

8

রায়গঞ্জে ফেসবুক পোস্টের জেরে হামলা ও হুমকি

9

গাইবান্ধায় ভাতিজার বাড়ির সামনে ফুফুর অনশন

10

শিবগঞ্জে বন্যার্ত ২৮৩ পরিবারকে খাদ্যসামগ্রী ও ঢেউটিন প্রদান

11

মাদারীপুরে জামায়াতের এমপি প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভায

12

ফিরোজশাহ বড় মাদ্রাসার মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহম

13

ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়

14

বিনাজুরী জুড়ে ঈদের আমেজ

15

আটঘরিয়ায় কমিউনিটি স্কোরকার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

16

তালতলীতে ধানক্ষেতে ইঁদুর দমনের ফাঁদে শিশুর মৃত্যু

17

নওগাঁর মান্দায় ইতিহাস গড়লেন ডাঃ ইকরামুল বারী টিপু

18

হাতীবান্ধায় পুলিশের উপর আসামি পক্ষের হামলার প্রবণতা বেড়েছ

19

ময়মনসিংহে গাঁজা সহ চার জন গ্রেফতার

20