সংগঠনের অপতৎপরতা, শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা ও বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের রথখলা ময়দানে জড়ো হন। সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার রথখলায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের একটি গুপ্ত সংগঠন দীর্ঘদিন ধরে গোপনে অশান্তি সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের কারণে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রাফিউল ইসলাম নওশাদ, মো. জাকির হোসেন রাজিবসহ আরও অনেকে।
মন্তব্য করুন