জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

কাহালুর সিঙ্গার পাড়া গ্রামে পুকুরের জিয়া তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুর পাহারাদারের মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সিঙ্গার পাড়া গ্রামের শনিবার ভোর ৬ টার দিকে অত্র গ্রামের মৎস্য চাষী জালাল উদ্দিনের পুকুর হতে বিদ্যুৎপৃষ্টে নিহত পুকুর পাহারাদার আমজাদ হোসেন (৬০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত আমজাদ হোসেন উক্ত গ্রামের মৃত আবেদ আলীর পুত্র। 
গ্রামবাসী সূত্রে জানা যায়, পুকুর মালিক জালাল উদ্দিন তার  পুকুরে মাছ চুরি রোধ করার জন্য রাতে পুকুরের  চারপাশে জিয়া তারের সাথে বিদ্যুৎ দিয়ে রাখেন।
রাতের কোন এক সময়ে তার পুকুরের পাহারাদার আমজাদ হোসেন উক্ত তারের সাথে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে মারা যান। 
ভোর  ৬ টার দিকে পাহারাদার আমজাদ হোসেনের ছেলে সাইদুল ইসলাম মাঠে গরু নিয়ে যাওয়ার পথে তারের সাথে জড়ানো তার মরদেহ দেখতে পায়। পরে প্রতিবেশী লোকজনের সহায়তায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। গ্রামবাসী আরোও জানান, ইতিপূর্বেও উক্ত পুকুরে বিদ্যতায়িত হয়ে ২ ছাত্র আহত হয়েছিল।
খবর পেয়ে কাহালু থানার এসআই জসিম উদ্দীন সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত হয়েছেন।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে একজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

1

নিয়ামতপুরে জননেতা মোঃ মোস্তাফিজুর রহমানের একবেলার খাদ্য বিত

2

মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

3

দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট শাওমি

4

‎পিরোজপুরে নদী ভা’ঙ’নে বিলীন হচ্ছে বাজার-সড়ক-মসজিদ

5

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপ

6

বিলুপ্তির পথে নাসির নগরে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

7

ফরিদপুর ৪ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

8

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ব

9

ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আব্দুল্লাহ আল কায়ে

10

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

11

শিবগঞ্জে রাস্তা নির্মাণে নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ

12

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

13

গজারিয়ায় ছাত্রদলের ২৫ নেতাকর্মীর একযোগে পদত্যাগ

14

অশ্রুসিক্ত আবেগে প্রিয় শিক্ষক রাজকুমার দাসকে ঘিরে শেষ অধিবে

15

ত্রিশালে রেইনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

16

নাসিরনগরে সরকারি কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বামী কারা

17

লোহাগাড়ায় মুহিব হামলা মামলার প্রধান আসামি আটক, অভিযানে আহত প

18

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা

19

শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামী ছাত্রদল নেতা

20