জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

কালুখালীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শোক র‍্যালি ও মানববন্ধন

মোঃ হামজা শেখ।।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসি এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজবাড়ীর কালুখালীতে শোক র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টায় কালুখালী প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে সাংবাদিক তুহিনের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। 
এসময় কালুখালী প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত সকল সাংবাদিক কালো ব্যাজ ধারণ করে শোক র‍্যালি ও মানববন্ধনে অংশ নেন। 
কালুখালী প্রেসক্লাবের সদস্য সচিব আবু সাঈদ মোল্লা'র সভাপতিত্বে সাংবাদিক মোখলেছুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, দৈনিক কালবেলা'র পাংশা প্রতিনিধি মো. শামীম হোসেন, দৈনিক সকালের সময় পত্রিকার বালিয়াকান্দি প্রতিনিধি সমীর কান্তি বিশ্বাস, বালিয়াকান্দির সাংবাদিক ওয়াজেদ আলী, কালুখালীর সাংবাদিক শহিদুল ইসলাম, আবু বক্কার সিদ্দিক বাবু, রাকিবুল ইসলাম, রাশেদুল হক রুমি, আনোয়ার হোসেন ও বোরহান উদ্দিন বিপ্লব প্রমুখ।
বক্তারা, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িত গ্রেফতারকৃত আসামিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
কর্মসূচিতে কালুখালী প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওমীপন্থী নীল দলের শিক্ষকদের নিয়ে খালেদা জিয়ার কবর জিয়ারতে ন

1

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের আরও ৩ নেতার পদত্যাগ

2

পাবনায় ডিবির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ

3

তাড়াইলে বিশেষ উদ্যোগে জনসম্পৃক্ত হচ্ছে পুলিশি সেবা

4

রায়গঞ্জে আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজে আন্ত বিভাগ ফুটবল

5

দূর্নীতিবাজদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা

6

মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

7

সমলিঙ্গের বিয়ের দাবিতে দুই কিশোরীর অনশন: জামালপুরে তোলপাড়

8

বাহুবলে ক্যান্সারে মৃত বিএনপি নেতার পরিবারকে টমটাম উপহার

9

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

10

সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি মির্জা ফখরুল

11

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

12

টেকনাফে পিছ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

13

বগুড়ার ধুনটে নির্মাণ শ্রমিকের আত্মহত্যা

14

বাঞ্ছারামপুরে উলামা ঐক্য পরিষদের উদ্যোগে ইসলামি মহাসম্মেলন

15

কুড়িগ্রামে ১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প

16

৭৮ কোটি টাকা ব্যয়ে শুলকবহর ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থা ঢেলে স

17

ভাঙ্গুড়ায় নির্ধারিত মূল্যে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ মিছিল

18

ঝিনাইদহে আমিরে জামায়াত ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মতবিন

19

কুয়েটে ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্না

20