জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে জমি দখল করে ইটভাটা, প্রতিবাদে মানববন্ধন

রিয়ন হোসেন।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামে কৃষি জমি দখল করে ইটভাটা করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে চাঁদপাড়া এলাকার ওই ইটভাটার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 
এ সময় বক্তব্য রাখেন চাঁদপাড়া গ্রামের জমির মালিক মফিজুর রহমান, আহম্মদ আলী, শুকুর আলী, সিরাজুল ইসলাম, জামির হোসেনসহ অন্যান্যরা। 
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে জোরপূর্বক জমি দখল করে কোহিনুর মুনসুর ব্রীকস নামে একটি ইটভাটা নির্মাণ করে ওবাইদুল ইসলাম বাচ্চু। সেই থেকে চাঁদপাড়া গ্রামের কৃষকদের প্রায় ৩০ বিঘা জমি দখল করে নিয়েছে। জমি ফেরত চাইলে ভাটা মালিক মারধর ও হুমকি দেয়। ইটভাটা তৈরি করায় আশেপাশের জমিতেও চাষাবাদ ব্যাহত হচ্ছে। দ্রুতই তারা এই অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি জানান। 
এদিকে গত ১৮ সেপ্টেম্বর অবৈধ ইটভাটা উচ্ছেদের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন গ্রামবাসীরা। এ ঘটনায় জমি ফিরে পেতে আদালতে মামলাও করেছেন জমির মালিকরা। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালে অবৈধভাবে প্রায় ৩০ বিঘা অন্যের জমি দখল করে ইটভাটা নির্মাণ করে। জমির মালিকদের কোন লিজের টাকা দেয় না। এছাড়াও এই ইটভাটার আশেপাশে মাদকসেবীরা আড্ডা দেওয়ায় এলাকার পরিবেশ নষ্ট করছে।
এ ব্যাপারে জানতে ইটভাটার মালিক ওবাইদুল হক বাচ্চুর মোবাইলে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া গেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় ঘেরলুটের মামলার আসামি ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী

1

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ সহ সভাপতি গ্রেপ্তার

2

কিশোরগঞ্জে যুবলীগ নেতা ও ভিসা প্রতারকসহ গ্রেফতার ৭

3

আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে নিয়ামতপুরে জামায়াতের

4

দিনাজপুরে কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-এর

5

জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল

6

গাজীপুরে তুহিন হত্যা,চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ক্ষোভ, দৃষ্

7

লোহাগড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

8

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

9

বড় জয়ে লিভারপুলের শিরোপা উদ্‌যাপনের অপেক্ষা বাড়াল আর্সেনাল

10

টাঙ্গাইলের ঘাটাইলে মুকুল একাডেমিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদ

11

ভাঙ্গুড়ায় পৌষের হাড়কাঁপানো শীতেও ফসলের মাঠে ব্যস্ত ভাঙ্গু

12

কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দা

13

পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তনের সিদ্ধান্ত ইসির

14

বুড়িগঙ্গার তলদেশে গ্যাসলাইন লিকেজের মেরামত সম্পন্ন

15

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

16

গড়েয়ায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

17

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদা

18

সেনবাগে আব্দুল মান্নানের নেতৃত্বে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফ

19

গণতন্ত্রের দুই প্রতীকে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী মাঠে আরও সক

20