জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

মোঃ পারভেজ মিয়া।।

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫ সালে প্রকাশিত এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক কর্মশালায় অন্যান্যের মাঝে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই জান্নাত, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, উপজেলা জামায়াতে ইসলামির সাবেক আমীর মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, প্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থাণীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল বিশ্লেষণ, শিক্ষকদের জবাবদিহিতা, শিক্ষার্থীদের ফলাফল উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে বিস্তারিত আলোচনা করা হয়।
পরিশেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় প্রথম স্থান অধিকারকারী তুমলিয়া বালক উচ্চ বিদ্যাল, দ্বিতীয় সেন্ট নিকোলাস বালক উচ্চ বিদ্যালয ও তৃতীয় কালীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং দাখিল পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অধিকারকারী রাতকানা বালিকা দাখিল মাদ্রাসা, দ্বিতীয় সোম মোজাদ্দেদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা ও তৃতীয় স্থান অধিকারকারী খলাপাড়া দাখিল মাদ্রাসা প্রধানকে ভালো ফলাফল অর্জনকারী হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে সুন্দরবন সুরক্ষায় পলিথিন-প্লাস্টিক প্রতিরোধে দুইদ

1

জকসুর ৭টি কেন্দ্রের ফল ৫৫ ভোটে এগিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি

2

সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ কর

3

নির্বাচন হবে সুন্দর, তবে নিরপেক্ষতা এখনো প্রশ্নবিদ্ধ : জামায়

4

দৌলতপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

5

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

6

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার ও অব

7

কালিগঞ্জে শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে আন্তঃ প্র

8

ভোটের জন্য মরিয়া বিএনপি"পিঠ বাঁচাতে আওয়ামীলীগ থেকে বিএনপিতে

9

মাদারীপুরে জামায়াতে ইসলামী ঘোষিত তিন আসনের প্রার্থী চূড়ান্ত

10

নোয়াখালীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির করায় জরিমানা

11

কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামন

12

পিঠা উৎসব ২০২৫ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখলেন দিনাজপুরের পু

13

পরাজিত অপশক্তিকে শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে সৈয়দা রিজওয়ান

14

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১৫

15

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দো

16

দিনাজপুর বিরলে ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

17

বিল সেঁচে মাছ নিধনে বিপন্ন জীববৈচিত্র্য

18

ভোলায় দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ ৫ রুটে বাস সিএনজির ধর্ম

19

সুবর্ণচরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ

20