জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ধুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এস এম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ 

সাতক্ষীরার কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক,রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এর দ্বিতীয় দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সহযোগিতায় প্রতিযোগিতার প্রথম রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় আটটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা “পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতির বিস্তারের মূল কারণ” শীর্ষক বিষয়ে বিতর্কে অংশগ্রহণ করে।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী অহনা দাসের অকাল মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা আবু রায়হান এবং সহকারী শিক্ষক শামীম উর রহমান প্রমুখ।বিতর্ক প্রতিযোগিতায় ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বিষ্ণুপুর পি.কে.এম মাধ্যমিক বিদ্যালয়কে, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় দক্ষিণ শ্রীপুর কে.এম.এল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে, ডাক্তার মজিব রুবি মাধ্যমিক বিদ্যালয় রতনপুর তারকনাথ বিদ্যাপীঠকে এবং সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ভদ্রখালি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়।বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকীর আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ইলা দেবী মল্লিক এবং রোকেয়া মুনসুর মহিলা কলেজের প্রভাষক সোমা বিশ্বাস। মডারেটরের দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু এবং সময় নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন কমিটির সদস্য কণিকা সরকার।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক

1

আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর সুমন

2

নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

3

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

4

ঝালকাঠিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরত

5

গোয়ালন্দে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশ

6

শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাবনা ফর

7

দুবলার চরে শুরু হয়েছে রাসমেলা

8

ঋণের বোঝা আর মানসিক যন্ত্রণায় প্রাণ গেল তিন সন্তানের জননীর

9

চাঁপাইনবাবগঞ্জে ধানের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

10

নিয়ামতপুরে বিকেলে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

11

পিআর গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়

12

গজারিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

13

লোহাগাড়ায় আতঙ্ক: জুলাই শহীদ ইশমামের বড়ভাই মুহিবকে লক্ষ্য করে

14

অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরেশনে পরিকল্পনা যাচাই সভা

15

সরকার এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি-রাশেদ

16

আগামী নির্বাচনে তরুণ প্রজন্মই বিএনপির ভরসা

17

ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

18

ত্রিশাল প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মুজিব ও সম্পাদক নোমান

19

বড়দিন ও টানা তিন দিনের ছুটিতে পর্যটনকেন্দ্রে উপচে পড়া ভিড়

20