জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের ঝুরঝরিয়া খালটি উন্মুক্তের দাবীতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জের পল্লীতে পানি সরবারহের খাল দখলমুক্ত করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ শতশত গ্রামবাসী গণস্বাক্ষরের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। আসন্ন বর্ষাকালের আগেই নেটপাটা অপসারণসহ জনস্বার্থে পূর্বাপর ঝুরঝুরিয়া নামক খালটি ব্যাক্তি মালিকানা বাতিল করার জোরালো দাবী উঠেছে। অভিযোগ ও সরেজমিন সূত্রে জানাগেছে, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সোতা ও রহমতপুর মৌজার উপরদিয়ে বহমান খাল শ্রেনীর জমিটি পূর্ব পরিকল্পিত ভাবে মানপুর গ্রামের শেখ মোহাম্মাদ আলীর ছেলে শেখ বদরুল আলম মিঠি, শেখ ছবিলার রহমান, সৈয়েদ আলী সরদারের ছেলে জুলফিকার রহমান সরদারসহ ৯/১০ জন খালের জমি রেকর্ড করিয়ে নিয়ে জবর দখল করে আছে। ফলে সোতা, বেনাদোনা, মানপুর, রহমতপুরসহ অনেক গ্রামের মানুষের শতশত হেক্টর ফসলের জমি পানিবন্দি হতে পারে। ক্ষয়ক্ষতি হতে পারে বিস্তির্ণ ফসলের জমিসহ কাঁচাপাঁকা ঘরবাড়ি। এসব মাথায় রেখে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শতশত গ্রামবাসী প্রতিকার চেয়ে গত রবিবার (১ জুন-২৫) সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। অনুলিপি দিয়েছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার, উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর। এব্যাপারে জামায়াতের উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ও কৃষ্ণনগর ইউপির সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বর জামাল ফারুক জানান, জনগনের কল্যাণে খাল শ্রেনীভুক্ত এখন জনগনের মূল দাবী। ব্যাক্তি বিশেষ খালটি জবর দখল করে পানি নিস্কাশনের একমাত্র খালটি নেট পাটা দিয়ে পানি সরবারহে বাঁধাগ্রস্ত করা হচ্ছে। এর প্রতিকার দাবী করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

1

খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায়

2

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

3

জার্মানিতে জাসাসের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

4

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

5

শেখ হাসিনার রায় নিয়ে নাশকতা ঠেকাতে নিয়ামতপুরে বিএনপির অবস্থা

6

টাঙ্গাইলে মথ বীজকে মুগ ডাল বিক্রি

7

সরাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

8

নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

9

গজারিয়ায় দুই প্রান্তে দোয়া ও শীতবস্ত্র বিতরণে মানবিক সংহতি

10

নওগাঁয় বস্তায় আদা চাষে সাফল্যের জোয়ার

11

কিশোরগঞ্জে এতিম ও দুস্থ্যদের মাঝে দুম্বার মাংস বিতরণ

12

পাবনা-১ আসনে ৩ জনের মনোনয়ন অবৈধ, ৪ জনের বৈধ ঘোষণা

13

ইন্সটাগ্রাম স্টোরি অটো শেয়ার হবে হোয়াটসঅ্যাপে

14

শিবনাথ শাহা ব্রিজটি মরণ ফাঁদে পরিনত

15

৪ মাসের শিশুকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসা

16

এলাকাভিত্তিক হবে সংস্কৃতি রক্ষা ও অগ্রসরে সাংবাদিকদেরই ভূমিক

17

ধোবাউড়ায় মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

18

ত্যাগ, গ্রহণযোগ্যতা ও ঐক্যের সমীকরণে নাজমুল মোস্তফা আমিন

19

‘ডিসেম্বরই শেষ সময়’, শনিবার যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি

20