জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধে মা-মেয়েকে কুপিয়ে জখম" শিশুকে শ্বাসরোধে হত্যার চেষ্টা

 উওম দাস। 
কাপাসিয়া গাজীপুর। 

গাজীপুরের কাপাসিয়ায় পৈত্রিক জমি ও দোকানঘর দখলের বাধা দেওয়ায় এক নারী ও তার মেয়েকে কুপিয়ে জখম এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্য ও তার স্ত্রীর বিরুদ্ধে। শনিবার  ৩১ জানুয়ারি দুপুরে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের পাবুর গ্রামে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। হামলায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগী মোসাঃ পারভীন (৫০) জানান, তার স্বামী মোঃ ফারুক মোড়ল অসুস্থ থাকায় মেয়ে ফারিয়া আক্তার সুমি তাদের মালিকানাধীন ৩ শতাংশ জমি ও বাড়িটি বিক্রির উদ্যোগ নেন। জমি বিক্রির জন্য সাইনবোর্ড টাঙানোর পর থেকেই প্রতিবেশী বিবাদী ১নং বিবাদী মোঃ মকবুল হোসেন মুকুল মেম্বার (৪৫) এবং তার স্ত্রী সাজেদা বেগম (৩৫) জমিটি জবরদখল করার পায়তারা শুরু করেন এবং বিভিন্ন সময় হুমকি প্রদান করেন। আজ বেলা ১২টার দিকে ফারিয়া আক্তার সুমি জমি বিক্রির বিষয়ে প্রতিবেশীদের সাথে আলাপকালে বিবাদীরা অতর্কিত হামলা চালায়। প্রতিবাদ করলে বিবাদীরা মা ও মেয়েকে এলোপাথাড়ি মারধর শুরু করে। প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, ১নং বিবাদী মুকুল মেম্বার সুমিকে টেনেহিঁচড়ে শ্লীলতাহানি করেন এবং ২নং বিবাদী সাজেদা বেগম সুমির গলা থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন। হামলার এক পর্যায়ে বিবাদীরা সুমির ৪ বছর বয়সী শিশু সন্তান ইয়াশাকে গলা চিপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। বোনকে বাঁচাতে পারভীনের বড় বোন রাহিমা খাতুন এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়। অভিযোগ অনুযায়ী, মুকুল মেম্বার হাতে থাকা কোদাল দিয়ে পারভীনের মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করেন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান (রেজি নং- ৫৬১ ও ৫৬২)। প্রাথমিক চিকিৎসা শেষে ভুক্তভোগী পারভীন বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও জীবনের নিরাপত্তা দাবি করেছেন। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দাইলে নবযোগদানকৃত ইউএনও ফাতেমা জান্নাতের পরিচিতি ও মতবিন

1

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

2

শীতলক্ষ্যায় নিয়ন্ত্রণহীন বাল্কহেড চলাচল

3

সোনামসজিদ স্থলবন্দরে ভারত বাংলাদেশ ব্যবসায়ী যৌথ সভা অনুষ্ঠি

4

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্

5

চিলমারীতে ধানের শীষের প্রচারনায় মোটর শোভাযাত্রা

6

এবার সাধারণ মানুষ দাড়িপাল্লার পক্ষে নেমেছে অধ্যক্ষ হেলালী

7

কওমী মাদরাসায় শিক্ষার নামে শিশু ওসমানের প্রতি নিষ্ঠুর পাশবিক

8

দিনাজপুরের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

9

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

10

অপরাধ কার্যক্রম রোধে তথ্য দিয়ে পুলিশকে সহয়তার করার আহ্বান কে

11

শান্তিগঞ্জের পাগলা বাজারে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আন

12

২৭ বছরের শিক্ষাজীবনের স্বীকৃতি জয়পুরহাটে শ্রেষ্ঠ প্রধান শিক্

13

বান্দরবানের লামায় সিনিয়র সহকারী জজ আদালত স্থাপনের দাবিটি এখন

14

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব

15

নারায়ণগঞ্জকে সুন্দর পরিচ্ছন্ন, গ্রীন সিটি গড়তে চাই

16

ধাপেরহাট বাজার বণিক সমবায় সমিতির অফিস উদ্ধোধন

17

গাবতলীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

18

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

19

ঈশ্বরগঞ্জে চিরকুট লিখে আদালতে বোমা হামলার হুমকি

20