Mst: Meherun Nesa
প্রকাশঃ 3-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

 উওম দাস 

বিএনপির চেয়ারপার্সন বাংলাদেশের তিনবারের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুরের কাপাসিয়ার সর্বত্র মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি শুক্রবার দিনব্যাপী বিভিন্ন মসজিদ-মাদরাসায় কোরআনখানি, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। 
উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের চরবাঘুয়া ২নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদ আছর অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। 
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি 
আকরাম হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশীদ নয়ন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝি, বিশিষ্ট শিক্ষানুরাগী হুমায়ূন কবির কাজল, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শাহীন বন্দুকসী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ, মহাখালী মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মাষ্টার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সফিকুল রহমান, ফিরোজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষ জামাল উদ্দিন ভূঁইয়া, নূর মোহাম্মদ মেম্বার, সঞ্জু প্রমুখ। এছাড়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো সহ দলীয় নেতৃবৃন্দদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ছেলদিয়া দাখিল শিক্ষক মাওলানা মাসুদুর রহমান। শেষে আগত অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শেরপুরে দুধের বাজারে সিন্ডিকেট

1

পাটাগ্রামে মরহুম মোক্তার হোসেন মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্টের

2

হোসেনপুর-গফরগাঁও মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা

3

সিরাজগঞ্জের তাড়াশে নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের বিভিন্ন

4

নিয়ামতপুরের হাজীনগর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশ

5

ঈশ্বরগঞ্জ হাসপাতালে অভিযান

6

ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস

7

শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামী ছাত্রদল নেতা

8

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুক্তিযোদ্ধা দলের দোয়া মা

9

বড় পুকুরিয়া কয়লা খনিতে দেয়াল ধসে বিপুল কয়লা অরক্ষিত

10

কিশোরগঞ্জে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

11

দিনাজপুরে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বন বিভাগের অবৈধ দখলের

12

সারা দেশের মত সরাইলে ও পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতি বির

13

বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক মালিক সমিতি গঠন

14

বামনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ও গাছ কাটার অভিযোগ

15

ঈশ্বরদীতে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক গ্রেফতার

16

নিকলীতে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

17

মোহাম্মদপুরে বাসায় মা–মেয়ের মৃতদেহ, তদন্তে পুলিশ

18

হোসেনপুর ও গফরগাঁওয়ে দুই প্রশাসনের যৌথ অভিযান:ভেকু ও ট্রাক্ট

19

বাংলাদেশে এইচআইভি বা এইডস ছড়িয়ে পড়েছে

20