জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কমলগঞ্জ–শ্রীমঙ্গলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে এআই-এডিট করা ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ

 মুহাম্মাদ সুয়েব আলী


 




মৌলভীবাজার ৪ কমলগঞ্জ–শ্রীমঙ্গল আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী–এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। অভিযোগ করা হচ্ছে, একটি স্বার্থান্বেষী মহল আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে ছবি ও তথ্য বিকৃতভাবে সম্পাদনা করে অপপ্রচার চালাচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। এসব পোস্টের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি একজন সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে এ ধরনের অভিযোগের কোনো প্রমাণ নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সুনাম ক্ষুণ্ন করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তের দাবি জানিয়েছে এবং ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এদিকে সচেতন মহল মনে করছে, প্রযুক্তির অপব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য শেয়ারের আগে সত্যতা যাচাই করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠি -২ আসনে ধানের শীষের প্রার্থী'র সাথে বিএনপি নেতৃবৃন্দ

1

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা, বিপ

2

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

3

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা

4

জামায়াতের উদ্যোগে গণভোট নির্বাচনে 'হ্যাঁ' ভোটের প্রচার ও ভোট

5

খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেনাপোলে ক

6

পূর্বধলায় উপজেলা গনঅধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী

7

চাঁপাইনবাবগঞ্জে ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণ,

8

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মনোনয়নপ

9

৪ নং শেখপুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

10

ভোলা-১ আসনে সহিংসতার রাজনীতি নয়, ঐক্যের ডাক আন্দালিব রহমান প

11

আটঘরিয়ায় মহিলা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মা

12

সরাইলে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

13

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

14

সাবেক প্রেমিকাকে অপহরণ ও ধর্ষণ

15

যশোরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

16

পাঁচবিবিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

17

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

18

চাঁপাইনবাবগঞ্জে চেম্বারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদ

19

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

20