জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কটিয়াদীতে অর্ধশতাধিক হাফেজ শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ

আনিসুজ্জামান 

(৩০ ডিসেম্বর,মঙ্গলবার,)  কিশোরগঞ্জের কটিয়াদীতে তীব্র শীতে কষ্টে থাকা হাফেজ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় এক দানশীল ব্যক্তি। শীতজনিত দুর্ভোগ লাঘবে উপজেলার বেথইর হাফিজিয়া ইয়াতিমখানা মাদ্রাসার অর্ধশতাধিক হাফেজ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শীতের প্রকোপ বাড়তে থাকায় শিক্ষার্থীরা যাতে পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে না পড়ে, সে বিবেচনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়।
কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করেন বিশিষ্ট শিল্পপতি ও রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাহমুদুল ইসলাম। তিনি জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও ইয়াতিম শিক্ষার্থীদের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকেই ব্যক্তিগত উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কম্বল বিতরণ অনুষ্ঠানেে  উপস্থিত  ছিলেন আলহাজ্ব জি এম কামরুল ইসলাম, আলহাজ্ব সিরাজুল ইসলাম, হাফেজ গোলাম কিবরিয়া, হাফেজ ফরহাদ হোসেন, হাফেজ রেদওয়ান আহমেদ , সাগর মাস্টার, শফিকুল ইসলাম, দলিল লেখক জাকির হোসেন, এল বি রাহাত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

কম্বল পেয়ে হাফেজ শিক্ষার্থীরা ও মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 তাদের মতে, এমন সহায়তা শীতের কষ্ট কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের মনোবলও বাড়িয়ে দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কাল ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে স্কু

1

পিলখানায় কিলিং মিশন চালিয়েছে "ব্ল্যাক ক্যাটস" কমান্ডো ফোর্সে

2

বিচারের দাবিতে মিছিল শেষে শীতলক্ষ্যা সেতুতে ‘শহীদ ওসমান হাদি

3

বারহাট্টা নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বিরোধী প্রচারণা

4

কাউখালীতে যৌথবাহিনির অভিযানে সশস্ত্র সন্ত্রাসী গ্রেফতার

5

বাঘাইছড়িতে ইয়াবাসহ আটক ৪

6

পার্বতীপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আউটরিচ ক্যাম্প

7

ঝিনাইদহে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট

8

জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়’: ঢাবি

9

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপনে সিরাজগঞ্জে রাষ্ট্রীয় আয়োজন

10

দখল-দূষণে বিপন্ন সরু নালায় পরিণত তাড়াইলের নরসুন্দা নদী

11

কয়রায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষ

12

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েট ভাইস-চ্

13

বগুড়ার আদমদীঘির অদুরে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজি উল

14

বাংলাদেশের ঐতিহাসিক ফুটবল জয়ে জননেতা সেলিম রেজার অভিনন্দন

15

সিরাজগঞ্জ -৫ আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম এর প

16

প্রায় ১৪ হাজার কেজি পাম তেল আত্বসাতের অভিযোগ পুলিশের উপর

17

আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীই থাকতে চ

18

সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্যোগে অগ্নিনির্বা

19

বারহাট্টায় গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেইফটি বিষয়ক প্

20