মো আবুল হোসেন
প্রকাশঃ 29-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি: বিল্লাল হোসেন মজুমদার

কচুয়া  উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।  বুধবার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন  নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। ৩ বছর মেয়াদী  কমিটির সভাপতি পদে করইশ পশ্চিম পাড়া সমবায় সমিতির মো: বিল্লাল হোসেন মজুমদার ,সহ-সভাপতি পদে করইশ পূর্ব পাড়া সমবায় সমিতির মো; জাকির হোসেন নির্বাচিত হয়। সদস্য পদে  ১ নং ব্লকে আলমগীর হোসেন চৌধুরী,২ নং ব্লকে কামাল উদ্দিন,৩ নং ব্লকে আবদুল আজিজ,৪ নং ব্লকে ইমাম হাছান,৫ নং ব্লকে সফিকুল ইসলাম ও ৬ নং ব্লকে মো. মনির হোসেন নির্বাচিত হয়। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে কোন পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ না করায় সকল পদের বৈধ  প্রার্থীদের নির্বাচিত ঘোষনা করা হয়।
এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো; আবুল হাছানাত,উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন,যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব আলম মৃধা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কমিশনার,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,সাংবাদিক,বিভিন্ন সমিতির সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।
নির্বাচনের পর বিকেলে বিআরডিবির কার্যালয়ে নবনির্বাচিত কমিটির সভাপতি মো. বিল্লাল হোসেন মজুমদারের সভাপতিত্বে ব্যবস্থাপনা কমিটির প্রথম কার্যকরী  সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে নবনির্বাচিত কমিটিকে বিআরডিবির কার্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন।
এক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত সভাপতি বলেন , সমিতির অনাদায়ী ঋন উত্তোলন করে অকার্যকর  সমিতিগুলি কার্যকর করা, সমিতির জায়গায় নিয়ে চলমান মোকাদ্দমা নিষ্পত্তি করে কচুয়া  কেন্দ্রীয় সমবায় সমিতিকে একটি আদর্শ সমিতি হিসেবে গড়ে তুলতে সকল সদস্যদের সহযোগীতা কামনা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে ভাগিনা ও ছেলেকে মারধর চাকুর আঘাতে আহত

1

হাকিমপুরের গুমড়া মাদ্রাসার কর্মচারী নিয়োগে ৬০ লাখ টাকার বান

2

বকশীগঞ্জ উপজেলায় উদ্ধার হলো ৫০- এর দশকের ঐতিহাসিক সরকারি গাড়

3

যশোর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী নুরুজ্জামা

4

ভাঙ্গুড়ায় দম সিনেমার পূজা চেরির গায়েহলুদের ভিডিও ফাঁস

5

ভোলাহাটে কোটি কোটি টাকার রেশম প্রকল্পের অর্থ আত্মসাতের ব্যাপ

6

জামালগঞ্জে জুলাইযোদ্ধা শহীদ সোহাগের লাশ উত্তোলন

7

আনোয়ারার সন্তান ওমান সোশ্যাল ক্লাবের আজীবন সদস্য নির্বাচিত

8

দলের নাম ভাঙ্গিয়ে গোপনে চাঁদা বাজি করেছেন

9

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপ

10

বগুড়ায় অশ্লীল ছবি ছড়ানোর হুমকি দিয়ে এমপি প্রার্থীর কাছে চা

11

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত.

12

মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: লড়াইয়ে ৯ প্রার্থী

13

মাদক বিরোধী অভিযান

14

কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শীর্ষ সাংগঠনিক পদধারীসহ

15

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে বিজিবির হাতে বিএসএফ

16

পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে আবারো

17

মেধার বিকাশে অনন্য উদ্যোগ নূরে হোছাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি

18

মালয়েশিয়ার আয়রনম্যান ৭০.৩ ল্যাংকাউই সম্পূর্ণ করেছে ঝিনাইগ

19

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩।টি পিস্তল ও ৬ রাউন্ড গুল

20