জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

শফিকুল ইসলাম

 ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের প্রার্থী ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জালামপুর জেলা বিএনপির আয়োজনে শহরের স্টেশন রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা 

বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টনের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহিদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গতকাল প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করার পর দেশের মানুষ যখন আনন্দের জোয়ারে ভাসছে তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশকে অশান্ত করার জন্য ষড়যন্ত্র করছে। যার ধারাবাহিকতায় গতকাল ওসমান হাদির উপর হামলা করা হয়েছে। ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।


 

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিত

1

শ্রীমন্তপুর সিসিআরএস উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতা ক্যাম

2

ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তি নিয়ে

3

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

4

নেত্রীর জন্য দোয়া মাহফিল জেডিসিএফ রংপুর জেলা শাখা

5

৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন কিন্তু পর্যটক শূণ্য

6

‘হৃদয়ে সৈয়দপুর’-এর মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

7

বেকারদের কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথ

8

বেজোড়া যুব সংঘ সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন

9

ঝালকাঠি -২ আসনে ধানের শীষের প্রার্থী'র সাথে বিএনপি নেতৃবৃন্দ

10

শৈলকুপায় ৪ টি ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায়

11

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ

12

দাওইল গ্রামের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

13

সাধারণ মানুষের প্রার্থী: ক্ষমতার নয়, বিশ্বাসের রাজনীতিতে নাজ

14

পাবনা ০৩আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির চার নেতাক

15

নওগাঁর দলগাছীতে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আট

16

বদলে যাওয়া হোসেন্দী উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ডিপ্লোমা ডা. মো:

17

দিনাজপুরে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন

18

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল

19

সুবর্ণচরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

20