মোঃ শফিকুল বরি
প্রকাশঃ 3-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

এগ্রোভোল্টাইক্স প্রযুক্তি বিষয়ে জাতীয় নীতিমালা প্রণয়নের দাবিতে সুনামগঞ্জে কৃষক সমাবেশ

পরিবেশ সুরক্ষার পাশাপাশি জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ এর প্রাক্কালে আজ সুনামগঞ্জে হাওর এরিয়া আপলিফমেন্ট সোসাইটি (হাউস), উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং বাংলাদেশ প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডাব্লিউজিইডি) এর যৌথ আয়োজনে একটি ব্যতিক্রমধর্মী প্রচারাভিযান অনুষ্ঠিত হয়, যার মূল লক্ষ্য হলো দেশব্যাপী এগ্রোভোল্টাইক্স বা ‘বিজলি কৃষি’ সম্পর্কে সাধারণ মানুষ এবং কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং এই প্রযুক্তির সম্প্রসারণে সরকারের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা।
ভিন্নধর্মী এই প্রচারাভিযানে আগত জলবায়ু কর্মীরা বিশেষ পোস্টার, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, মাঠ পর্যায়ে কর্মসূচি এবং ভিডিও বার্তার মাধ্যমে জনগণের মাঝে এগ্রোভোল্টাইক্স-এর সম্ভাবনা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। হাউসের নির্বাহী প্রধান সালেহিন চৌধুরি শুভ এগ্রোভল্টাইক্সের প্রয়োজনীয়তা বর্ণনা করে গিয়ে বলেন, “বাংলাদেশের মতো জনবহুল ও কৃষিনির্ভর দেশে জমির পরিমাণ সীমিত। অপরদিকে, নবায়নযোগ্য জ্বালানির চাহিদা দ্রুত বাড়ছে। এগ্রোভোল্টাইক্স একটি নতুন ও টেকসই কৃষি-বিদ্যুৎ সমন্বিত প্রযুক্তি, যা একই জমিতে সৌর বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষিকাজের সুযোগ সৃষ্টি করে। এতে কৃষকের জমির অপচয় না ঘটিয়ে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন সম্ভব হয়।”
এই প্রচারাভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিবেশ ও উন্নয়নে তারুণ্যের সভাপতি ফারুক আহমদ, কৃষক নেতা আব্দুল আলী, মাহমুদুল হাসান, শরীফ আহমদ প্রমুখ। উপস্থিত কৃষক নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হয়, “বর্তমান জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তন এবং কৃষিজমির সুরক্ষার প্রেক্ষাপটে এটি হতে পারে বাংলাদেশের জন্য একটি কার্যকর সমাধান।” 
দেশব্যাপী প্রচারণা কর্মসূচির মাধ্যমে সংগঠনগুলি  জনগণের মধ্যে সচেতনতা তৈরি এবং সরকারের কাছে এই প্রযুক্তির বিস্তারে নীতিগত সহায়তার আহ্বান জানায়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৈতিক শিক্ষাই পারে মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে

1

মনোহরদীতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

2

সবাইকে কাঁদিয়ে, না ফেরার দেশে নাসিম আকন

3

নোবিপ্রবির অনাবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

4

উত্তরাঞ্চলে শীতার্তদের পাশে তালপত্র ফাউন্ডেশন শীতবস্ত্র বিত

5

দুর্গাহাটা ইউনিয়নে লাল খাঁ পূর্ব পাড়ায় সিসি রাস্তার শুভ উ

6

কিশোরগঞ্জে জামায়াতের শান্তিপূর্ণ অবস্থান

7

দলের নাম ভাঙ্গিয়ে গোপনে চাঁদা বাজি করেছেন

8

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অ

9

ভাঙ্গুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

10

বাংলাদেশের ঐতিহাসিক ফুটবল জয়ে জননেতা সেলিম রেজার অভিনন্দন

11

কালকিনিতে আগুনে তিন দোকান ভস্মীভূত

12

নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

13

বগুড়ায় মহাসড়কের পাশ থেকে কাপড়ে মোড়ানো নবজাতক উদ্ধার

14

আইপিএলে হঠাৎ আলোচনায় ব্যাটের সাইজ, পরীক্ষায় ফেল নারিন-নরকিয়া

15

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত, ঘন কুয়াশায়

16

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

17

সিনেমার নোংরা পলিটিকস আমার ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে: আমি

18

কাপাসিয়ায় ধানের শীষ নির্বাচিত হলে সহনশীল রাজনীতিকে গুরুত্ব দ

19

চাঁদাবাজির অভিযোগে শিক্ষার্থীদের ধাওয়া খেলেন গণঅধিকার পরিষদ

20