জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

উখিয়ার পালংখালী সীমান্তে ৪লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার, সন্দেহের তালিকায় ২ গ্রুপ

হামিম ফরহাদ সায়েম।।
কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সম্প্রতি বিশেষ অভিযানে প্রায় ৪ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। তবে এত বিপুল পরিমাণ মাদক উদ্ধার হলেও ধরা পড়েনি কোনো কারবারি, মেলেনি প্রকৃত মালিকানার তথ্যও। ফলে এলাকাজুড়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

অভিযানের খবর ছড়িয়ে পড়তেই সীমান্তজুড়ে শুরু হয়েছে কানাঘুষা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পালংখালীতে সক্রিয় মাদক সিন্ডিকেটগুলো আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গোপন আঁতাতে ব্যবসা চালাচ্ছে। শুধু উদ্ধার দেখানো হলেও আসল কারবারিরা রয়ে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে।

দুই শক্তিশালী সিন্ডিকেট

স্থানীয় সূত্রে জানা যায়, আনজুমানপাড়া সীমান্ত ঘিরে দুটি বড় গ্রুপ সক্রিয়।

প্রথম গ্রুপটি গড়ে ওঠে আওয়ামী লীগ ও বিএনপির প্রভাবশালী অংশীদারিত্বে, যাদের নেতৃত্বে রয়েছেন বাবুল মেম্বার (জাফর মেম্বার) ও রিজভী।

অপর গ্রুপটির নেতৃত্বে আছেন আলোচিত কারবারি ছৈয়দুল বশর ছিইছি। তার সহযোগীদের মধ্যে রয়েছেন সৈয়দ আকবরের ছেলে আবুল বশর বসু, শাহ কামাল, আবদুল আহাদ ও আবু তাহের।


প্রতিদিন সীমান্ত দিয়ে চালান মিয়ানমার থেকে এনে প্রথমে রোহিঙ্গা ক্যাম্পে রাখা হয়। পরে সেখান থেকে কুতুপালংয়ের শীর্ষ কারবারিদের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে মরিচ্যা চেকপোস্ট, কালারপাড়া ও আশপাশ এলাকায় সক্রিয় বিভিন্ন গ্রুপে।

স্থানীয়দের অভিযোগ:

স্থানীয়রা জানায়, প্রায় সব সিন্ডিকেটই মাসিক ভিত্তিতে ‘মাসোহারা’ দেয় রাজনৈতিক নেতা-কর্মী ও প্রভাবশালী মহলকে। অভিযোগ আছে, পুলিশের কিছু কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছেও নিয়মিত ভাগ পৌঁছে যায়। ফলে গডফাদাররা থেকে যাচ্ছেন অদৃশ্য ছায়ার আড়ালে।

একজন কৃষক বলেন, “প্রতিদিন রাতেই সীমান্তে গুলির শব্দ শোনা যায়। ভোরে দেখা যায় বিজিবি ইয়াবা উদ্ধার করেছে। কিন্তু কারও নাম আসে না, আসল কারবারিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে।”

মানবাধিকার কর্মীরা মনে করেন, শুধু “উদ্ধার” দেখিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। প্রতিবার লাখ লাখ ইয়াবা জব্দ হলেও মামলা হয় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে। এতে মাদক ব্যবসার মূল হোতারা আরও অদৃশ্য হয়ে শক্তিশালী হচ্ছে।

বিজিবির যা বলছে:

৬৪ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, পালংখালীর কাটাখাল এলাকায় বিশেষ অভিযানে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে কার চালান এটি, সে বিষয়ে কোনো তথ্য মেলেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে ওয়ারিশ সূত্রে পাপ্ত জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের

1

গৌরনদীতে যুবলীগ নেতার লাশ উদ্ধার

2

বামনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ও গাছ কাটার অভিযোগ

3

সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবা, নগদ টাকা ও অস্ত্রসহ মাদক সম্র

4

গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে তরুণীর মর্মান্তিক মৃ

5

সিলেট ওসমানী বিমানবন্দরে নুর ইসলামকে সংবর্ধনা

6

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

7

বিএনপির ৬৫ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

8

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

9

বাহুবলে ক্যান্সারে মৃত বিএনপি নেতার পরিবারকে টমটাম উপহার

10

শীতকালে হাতের চামড়া উঠে কেন

11

মিথ্যা নিকাহনামা ও মিথ্যা গনধর্ষণ মামলায় ন্যায়বিচারের দাবিতে

12

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বেনাপোলে বন্দর হ্যান্ডেলি

13

নিয়ামতপুরে সরকারি ঘর পেয়ে স্বাবলম্বী সোনাভান খাতুন

14

নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণা

15

অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্বেগজনক হারে বাড়ছে খুন

16

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা

17

ঠাকুরগাঁওয়ে ভাইয়ের নেতৃত্বে মির্জা ফখরুলের পক্ষে প্রচারণা শু

18

খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা উপজেলা বিএনপির গভীর শোক

19

গ্যাস সংকটে রান্নাঘর অচল

20