Mst: Meherun Nesa
প্রকাশঃ 13-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীর শীতার্ত মানুষের সাহায্যার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ

মোঃ আব্দুল কুদ্দুস 

ঈশ্বরদীর নিকটবর্তী এলাকা বিশেষত স্টেশন ও নদীর চরাঞ্চলে তীব্র শীতে মানুষ কাঁপছে। উত্তরবঙ্গের এই অঞ্চলে প্রচণ্ড শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। চলতি শীত মৌসুমে ঈশ্বরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের পক্ষ থেকে হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, এই মৌসুমে শীতার্তদের জন্য পর্যায়ক্রমে কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। তথ্যমতে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ১৯৫০টি কম্বল বরাদ্দ হয়েছে। পাবনা জেলার প্রশাসনিক কার্যালয় থেকে দুই দফায় ১৫০০ ও ৫০০ কম্বল, মোট ৩৯৫০টি কম্বল বিতরণ করা হচ্ছে। এই কম্বলগুলো ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় স্টেশন এবং বাস স্ট্যান্ডে বসবাসকারী বিভিন্ন বয়সী ছিন্নমূল, ভিক্ষুক, পরিচ্ছন্নতা কর্মী এবং অতিদরিদ্র মানুষদের মাঝে বিতরণ করা হচ্ছে। রাতের অন্ধকারে বাস স্ট্যান্ড এবং স্টেশনে অবস্থানরত ছিন্নমূলদের কাছে থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া হচ্ছে এই শীতবস্ত্র। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, বরাদ্দ করা ৩৯৫০টি কম্বলগুলোর মধ্যে অধিকাংশই ইতোমধ্যে বিতরণ করা হয়ে গেছে। তবে জরুরি প্রয়োজনের জন্য এখনো কমপক্ষে ২০০টি কম্বল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে মজুত রয়েছে এবং তা পর্যায়ক্রমে প্রকৃত অভাবী মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় সচেতন মহল। তারা দাবি করেছেন, তীব্র শীতের প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত এই সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে। কম্বল বিতরণী কার্যক্রমে এসিল্যান্ড আসাদুজ্জামান এবং পৌর সচিব জহুরুল ইসলামসহ অন্যান্যরা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে টেন্ডার ছাড়াই ভূমি অফিসের গাছ কর্তন

1

সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবা, নগদ টাকা ও অস্ত্রসহ মাদক সম্র

2

নান্দাইলে ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

3

রামগতিতে নৌ-পুলিশের বাণিজ্য

4

আত্মমর্যাদার প্রশ্নে অটল বিসিবি, প্রয়োজনে বিশ্বকাপ বয়কট, তবু

5

ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে জাতীয় সাংবাদিক সমাবে

6

কুলাউড়ায় জলাতঙ্ক আতঙ্ক চরমে

7

গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায়, ড. হামিদ আজাদ

8

সালথা উপজেলার গোট্রি ইউনিয়নে শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচ

9

বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগ

10

ধামরাইয়ে পরিবেশক মতবিনিময় সভা

11

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের নেতার পদত্যাগ

12

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. ফজল শেখ

13

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

14

পিরোজপুরে ব্যবসায়ীসহ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

15

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন

16

মুকসুদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

17

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী মোঃ শাহজাহান আনুষ্ঠানিক

18

আজ ৬ ডিসেম্বর ছাতক শহর মুক্ত দিবস

19

পোরশার বিভিন্ন গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগে জনতার এমপি

20