জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

আশাশুনিতে বিজ্ঞ আদালতের নির্দেশনা অমান্য করে চলে গেলেন প্রাক্তন প্রধান শিক্ষক

আনারুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা।

বিজ্ঞ আদালতের নির্দেশনা অমান্য করে স্কুল কোয়ার্টার থেকে নিজ মালামাল বুঝে না নিয়ে তাল বাহানা করে চলে গেলেন আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্স জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন সভাপতি ঢালী মোঃ সামছুল আলমের সাথে প্রধান শিক্ষক কামরুন্নাহার কচির চাকুরীর মেয়াদ শেষ হয়ে যায়। এরপর চাকুরীর এক্সটেনশন নিয়ে কমিটির সাথে দুরত্ব সৃষ্টি হলে অমল কুমার সরকারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করা হয়। এরপর প্রাক্তন প্রধান শিক্ষক তার কোয়ার্টারে থাকা মালামাল বুঝে নিতে একাধিক বার কথা চালাচালি করে কোন সমাধান হয়নি। তাই ৮/৬/২০২২ তারিখে স্কুল কর্তৃপক্ষ প্রাক্তন প্রধান শিক্ষকের কোয়ার্টারে সিলগালা করে তালা ঝুলিয়ে দেন। সেই থেকে অদ্যাবধি উক্ত কোয়ার্টার তালাবদ্ধ ছিল। এরপর মালামাল ফেরত পেতে উক্ত প্রধান শিক্ষক সাতক্ষীরা বিজ্ঞ আমলী ৮ নং আদালতে (আশাঃ) ঢালী মোঃ সামছুল আলম ও বর্তমান প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানকে আসামি করে ১/২/২০২৪ তারিখে সিআর- ৪৯/২৪ নং মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের মৌখিক নির্দেশে পরবর্তী শুনানির আগেই উক্ত শিক্ষকের দাবিকৃত মালামাল ফেরত দিতে বলা হয়। নির্দেশনা মোতাবেক সোমবার (২৫ আগষ্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের প্রতিনিধি হিসেবে মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান, থানাপুলিশ এর প্রতিনিধি এস আই হাবিব, আমি ও উক্ত শিক্ষকসহ স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে স্কুল কর্তৃপক্ষ কোয়ার্টারে প্রবেশ করেন। কামরুন্নাহার কচির অনুমতি নিয়ে প্রায় সাড়ে তিন বছর পর কোয়ার্টারের লোহার গেট সহ রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। তাকে বলা হয় যেহেতু আদালতের লিখিত কোনো তালিকা প্রকাশ করা হয়নি তাই আপনার দাবিকৃত মালামাল আপনি যেগুলো বুঝে পাবেন সেগুলো নিয়ে যাবেন বাকি কিছু থাকলে তা বিজ্ঞ আদালতে জানাবেন। তিনি এ কথায় রাজি হয়ে কাগজে স্বাক্ষর করলে বিশেষ কাজ থাকায় বর্তমান প্রধান শিক্ষককে দায়িত্ব দিয়ে আমি চলে আসি। ৩০ মিনিট পর ফোনের মাধ্যমে জানতে পারি তিনি মালামাল না নিয়ে চলে গেছেন। তখন নিরুপায় হয়ে ইউএনও কৃষ্ণা রায়ের নির্দেশনা মোতাবেক পুণরায় উক্ত কোয়ার্টারে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। উক্ত প্রধান শিক্ষককে নোটিশ করে সকাল ৯ টার মধ্যে উপস্থিত থাকার জন্য বলা হলেও তিনি আসেন বেলা ১১টায়, তারপরও শান্তি পূর্ণ সমাধানের জন্য আমরা চেষ্টা করেছি কিন্তু তিনি আমাদের একপর্যায়ে অপমানিত করেছেন।
এ ব্যাপারে প্রাক্তন প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি বলেন, আমার দেওয়া তালিকা অনুযায়ী কয়েকটি (সোনার গহনা, কম্পিউটার, প্রাইজবন্ড ও গ্যাস সিলিন্ডার) মালামাল আমি পাইনি আর যেগুলো পেয়েছি তা এই সাড়ে তিন বছরে নষ্ট হয়ে গেছে। তাই আমি সেগুলো আর নেইনি। প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে প্রশাসনিক কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আমরা ওনার মালামাল বুঝে দিতে সচেষ্ট ছিলাম। উনিও রাজি ছিলেন কিন্তু মাঝপথে এসে আর নিলেন না। স্কুলের পাঠদান ব্যাহত করে বারবার আদালতে হাজির করে তিনি আমাকে সহ ম্যানেজিং কমিটিকে হয়রানি করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজিপুরে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার গণসংবর্ধনা

1

সরাইলে সুমন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

2

বরগুনা তালতলীতে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালা অনুষ

3

ভাঙ্গুড়ায় সড়কের ওপর হাট, ভোগান্তিতে জনসাধারণ

4

বাগেরহাটে নৌবাহিনীর অভিযানে, ইয়াবা, গাজা মদসহ ৩ মাদকসেবীকে আ

5

ভাঙ্গুড়ায় নির্ধারিত মূল্যে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ মিছিল

6

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

7

ভৈরবকে ঢাকা বিভাগের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ ও সড়ক অব

8

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

9

নড়াইলে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

10

মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পজ্ঞাপনে ১৫ জেলার ডিসি বদলী

11

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাদ্দি

12

নয়ন সম্মুখে নেই তুমি, তবুও আছ নয়নে

13

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

14

চুনারুঘাটে মাটি ও বালু উত্তোলনে কারাদণ্ড ও জরিমানা

15

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করেছ

16

জেলা বিএনপির আয়োজনে অধ্যাপক ইউনুসের ৩১তম মৃত্যুবার্ষিকীতে মা

17

সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত

18

পাগলা মসজিদের দানবাক্সে এবার ৩৫ বস্তা টাকা

19

ইন্সটাগ্রাম স্টোরি অটো শেয়ার হবে হোয়াটসঅ্যাপে

20