জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আমৃত্যু হাটহাজারীবাসীর পাশেই থাকবো ইনশাআল্লাহ — ব্যারিস্টার মীর হেলাল

জিহাদুল ইসলাম 
স্টাফ রিপোর্টার 

হাটহাজারী বায়েজিদ সংসদীয় আসেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আজ সোমবার চট্টগ্রাম-৫ আসনের আওতাধীন হাটহাজারীস্থ লাংগলমোড়া এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগের শুরুতে তিনি হযরত গাজী নুরুজ্জামান পেঠান শাহ (রাঃ) মাজার এলাকায় পৌছেই সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন, তাদের খোজ খবর নেন। 

মীর হেলালকে দেখে এলাকার মুরব্বিসহ অল্প বয়সী মধ্য বয়সী সাধারণ মানুষ এগিয়ে আসেন। তার হাত বাড়িয়ে বুকে টেনে নেন। তাদের কাছে ব্যারিস্টার হেলাল দোয়া চান, সমর্থন চান ধানের শীষে ভোট চান।

এসময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন হাটহাজারীর মাটি ও মানুষের সাথে আমি ও আমার পরিবারের নিবিড় সম্পর্ক। হাটহাজারীতে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ প্রতিষ্ঠা, রাস্তা-ঘাট, মঠ-মন্দিরের উন্নয়নে বিগত কয়েক দশক ধরে আমার ও আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। হাটহাজারীর বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানে দীর্ঘ প্রচেষ্টার কথা তুলে ধরে মীর হেলাল বলেন, আপনারা আমাকে ধানের শীষে ভোট দিন আমি আমৃত্যু আপনাদের খেদমত করবো, আপনাদের পাশে থাকবো।

পরে তিনি উপস্থিত নেতাকর্মীদের নিয়ে হযরত গাজী নুরুজ্জামান পেঠান শাহ মাজার জিয়ারত করেন। জিয়ারত ও ফাতিহা পাঠ করেন। পরে পার্শ্ববর্তি এলাকায় দোকানদার ও সাধারণ ব্যবসায়ীদের সাথে কুশলাদি বিনিময় করে গণসংযোগ শেষ করেন।

এসময় অন্যানের মধ্যে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপি নেতা সালাউদ্দিন আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, গাজী মোরশেদুল আলম, শফিউল আলম বাবু, ডাঃ আজম, মোহাম্মদ আজম মেম্বার, মোঃ শহিদুল্লাহ দিলু, আকতার মেম্বার, সোলেমান কোম্পানী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা বেগম, নাসরিন আক্তার, পারভীন চৌধুরী, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইমরান চৌধুরী, পৌরসভার সভাপতি ইলিয়াস মেহেদী সাধারণ সম্পাদক আরেফিন সাইফুলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া 'র সরাইলে খালেদা জিয়া 'র রোগমুক্তি ও সুস্থ

1

চুনারুঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

2

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অনুমোদনহীন ক্লিনিক

3

নান্দাইলে নবযোগদানকৃত ইউএনও ফাতেমা জান্নাতের পরিচিতি ও মতবিন

4

মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে 'ফিশিং ট্রলার' জলদস্যুদের কবলে

5

মোহনগঞ্জ–খুরশিমুল সড়কের ছোট পাইকুড়া গ্রামে ভাঙা ব্রিজ, চরম দ

6

প্রাইমারির ক্লাস ফাঁকি দিয়ে আওয়ামী পন্থী শিক্ষকদের নিয়ে এ

7

বাবুগঞ্জে ৫২নং রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি

8

ভোলায় বিএনপি মিথ্যাচারের করছে এমন দাবীতে জামায়তী ইসলামের সংব

9

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

10

বান্দরবানে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া মুরুংকে উদ্ধারের দাবিতে

11

চুয়াডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও

12

মরিচ্যা চেকপোস্ট ৭২ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

13

ভাঙ্গুড়ায় সাংবাদিকের ওপর সেই হামলাকারীসহ দুই ছাত্রলীগকর্মী

14

কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শীর্ষ সাংগঠনিক পদধারীসহ

15

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু

16

‎ঝিনাইদহে জাল সনদে চাকরি ও অর্থ আত্মসাতের দায়ে শিক্ষকের ৭ ব

17

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

18

চট্টগ্রাম১৩ থেকে এনিসিপির মনোনয়ন নিলেন রিদুয়ান হৃদয়

19

বাঘাইছড়িতে শীতার্ত, দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে ক

20