শেখ আবদুল্লাহ।।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জয়কালী বাজারে ৩ প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে পরিচালিতমোবাইল কোর্টে এই জরিমানা করা হয়। অভিযানে আনোয়ারা থানার পুলিশ সদস্য ও স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।
অভিযানে দেখা যায়, কিছু দোকানে অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ, ওজন কম দেওয়া এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যবিক্রি করা হচ্ছিল। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় তিনটি মামলায় তিন প্রতিষ্ঠানকে মোট৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, “ভোক্তার অধিকার রক্ষায় নিয়মিত এ ধরনেরঅভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।