জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার

মোঃ তৌহিদুর রহমান।।

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় মো. ইলিয়াস চৌধুরী ওরফে রাব্বি (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পৌর শহরের বিনোদপুর (রাজবাড়ী বাজার) এলাকার লিয়াকত আলী চৌধুরীর ছেলে এবং রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান জেলা যুবলীগের সদস্য।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে রাজবাড়ী সদর থানার বিনোদপুর কলেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গত বছরের ১৮ জুলাই বিকেল ৩টার দিকে রাজবাড়ী-ঢাকা মহাসড়কের বড়পুল এলাকায় কোটা আন্দোলনকারীরা সমবেত হয়ে স্লোগান দিতে থাকে। বিকেল পৌনে ৪টার দিকে ইলিয়াস চৌধুরী ওরফে রাব্বিসহ অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বোমা, আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, লোহার রড, বাঁশের লাঠিসহ মারাত্মক অস্ত্র নিয়ে অতর্কিতে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে অনেকেই গুরুতর আহত হন।
ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে মামলার ঘটনার সঙ্গে রাব্বির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তিনি এর আগেও রাজবাড়ী সদর থানায় গত ২১ জুলাই, ২ এপ্রিল ও ১২ ফেব্রুয়ারি দায়ের করা মামলার আসামি ছিলেন। বুধবার দুপুরে এসআই মো. মিকাইল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুর ০৩ আসনে -ধানের শীষের কান্ডারী, "আনিসুর রহমান তালুক

1

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশ বাসির কাছে দোয়া চেয়ে

2

কিশোরগঞ্জে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমিতে ভবন নি

3

ভয়াবহ নিত্যদিনের বাস্তবতা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরে য

4

হাজীগঞ্জে চাঁদপুর টাইমসের ১২তম জন্মদিন উদযাপন

5

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে- তারেক

6

সাতক্ষীরায় জেলা জাতীয় যুব শক্তির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন

7

টাংগাইলের নাগরপুর ইসলামী আন্দোলনের কর্মী সমাবেশ

8

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিশেষ পরিকল্পনা বিএনপির

9

বামনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ও গাছ কাটার অভিযোগ

10

জনপ্রিয়তার শীর্ষে আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া

11

হবিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় একজন কাউন্সিলর পদপ্র

12

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে বিজয় দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠি

13

লালমনিরহাটে মহাসড়ক বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

14

ঠাকুরগাঁও ডিসি কার্যালয়ের নিয়োগ ঘিরে কল রেকর্ড ফাঁস

15

শামীম তালুকদার স্ব পদে বহাল।

16

বেলকুচিতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক

17

যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

18

দশমিনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিকশা ও অটো শ্রমিক সমাবেশ অ

19

নাসিরনগরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিম

20