জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বকশিগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামী’র সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ গোলাম মোস্তফা।।

জামালপুরের বকশিগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামী’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় কোহিনূর আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মো: শফিকুল্লাহ বিএসসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশিগঞ্জ-দেওয়ানগঞ্জের প্রাণপ্রিয় নেতা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা এডভোকেট নাজমুল হক সাঈদি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল আরমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতে ইসলামী’র আমির মাওলানা আব্দুস সাত্তার। সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাওলানা নুরুন্নবী, মাওলানা খায়রুল ইসলাম, হাফেজ আবদুল কাইয়ুম, মাওলানা লুতফর রহমান, সাইদুর রহমান সুজন, গোলাম মোহাম্মদ, মোহাম্মদ আলী, মোঃ জিয়াউল হক প্রমুখ।

বক্তারা তাঁদের আলোচনায় বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং কোরআন-হাদিসের আলোকে ইসলামী আন্দোলনের গুরুত্ব ও করণীয় বিষয়ে বিশদ আলোচনা করেন। তাঁরা বলেন, ইসলামই একমাত্র পরিপূর্ণ জীবনব্যবস্থা এবং এর বাস্তবায়নের মাধ্যমেই দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধরা-ছোঁয়ার বাইরে বান্দরবানের ফ্যাসিস্ট সাম্রাজ্য

1

টাঙ্গাইলে দুই মাদক বিক্রেতার কারাদন্ড

2

নোয়াখালী থেকে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার আটক

3

ব্রীজ নির্মাণ হলেও নেই কোন সংযোগ সড়ক

4

প্রেসক্লাব বসুন্দিয়ার সাংবাদিকদের সাথে শিক্ষক নেতৃবৃন্দের ম

5

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিভিন্ন দুর্নীতির বির

6

পাঁচবিবিতে দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি

7

নারায়ণগঞ্জের তিন আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্

8

তারাগঞ্জে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

9

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত

10

রংপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পা

11

নাসির নগরে জেলে পল্লীতে পুঁটি মাছের চ্যাপা শুটকি তৈরির কাজে

12

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

13

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন

14

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বি

15

ধোবাউড়ায় নির্বাচনী অফিস সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে নিহত ১,

16

কর্মক্ষেত্রে নারী নিরাপত্তাহীনতা

17

চাটমোহর–কাছিকাটা সড়ক বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

18

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

19

বাস এবং ইয়াবাসহ তিন জন গ্রেফতার

20